Recent

Midnapore: বিশ্বমানবতার পক্ষে যুদ্ধ বিরোধী মিছিল ঐতিহাসিক শহর মেদিনীপুরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ৫ মার্চ: “হে মোর চিত্ত,পূণ্য তীর্থে/ জাগো রে ধীরে–/ এই ভারতের মহামানবের/ সাগরতীরে।” ব্রিটিশের বিরুদ্ধে ভারতের স্বাধীনতা আন্দোলনের সূর্য যখন মধ্যগগনে, প্রথম বিশ্বযুদ্ধের (১৯১৪-১৯১৮) দামামা না বাজলেও, বিশ্বজুড়ে যখন আক্রান্ত হচ্ছে মানবতা; সেই সময়ই “গীতাঞ্জলি” কাব্যের ‘ভারততীর্থ’ কবিতায় ‘বিশ্বকবি’র এই উদাত্ত আহ্বান বিশ্ব মানবতা আর সৌভ্রাতৃত্ববোধের অনন্য বার্তা ছড়িয়ে দিয়েছিল বিশ্বজুড়ে। অবশ্য, শুধু সেই সময়ই নয়, ভারতবর্ষ আর ভারতবাসী সর্বদাই শান্তির পক্ষে, মানবতার পক্ষে জয়গান গেয়েছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের এই অশান্ত সন্ধিক্ষণ-ও তার ব্যতিক্রম নয়! শান্তি আর সমঝোতার পক্ষে দাঁড়িয়েছে ভারত। ভারতবর্ষ তথা বাংলার অন্যতম ঐতিহাসিক শহর মেদিনীপুরেও এবার যুদ্ধের বিরুদ্ধে, শান্তির দাবিতে মিছিলে পা মেলালেন শান্তিকামী শিল্পী, বুদ্ধিজীবী, সাধারণ মানুষ। মেদিনীপুর শহরের নাগরিক বৃন্দের উদ্যোগে “বিশ্বমানবতার পক্ষে আমরা সবাই, যুদ্ধ নয়,শান্তি চাই”- এই আহ্বানকে সামনে রেখে শনিবার বিকেলে মিছিল হলো মেদিনীপুর শহরের রাজপথে।

বিশ্বমানবতার পক্ষে যুদ্ধ বিরোধী মিছিল ঐতিহাসিক শহর মেদিনীপুরে :

এদিন, মেদিনীপুর কলেজ গেট থেকে মিছিল শুরু হয়ে ক্ষুদিরাম মোড় হয়ে গান্ধী মুর্তির পাদদেশে মিছিল শেষ হয়। অংশগ্রহণকারীরা কালো ব্যাজ পরে, প্রজ্বলিত মোমবাতি হাতে, যুদ্ধবিরোধী নানা প্লাকার্ড হতে মিছিলে যোগ দেন। মিছিলে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজকর্মী তথা লেখিকা রোশেনারা খান, মিছিলের অন্যতম প্রধান উদ্যোক্তা সমাজকর্মী সঙ্গীতা সিংহ, সঙ্গীতগুরু জয়ন্ত সাহা, সাহিত্যিক বিদ্যুৎ পাল, রবীন্দ্র স্মৃতি সমিতির সাধারণ সম্পাদক লক্ষণ চন্দ্র ওঝা, নৃত্যশিল্পী সবিতা মিত্র সাহা, বেলদা থেকে আগত শিক্ষক অখিলবন্ধু মহাপাত্র সহ সমাজের বিভিন্ন অংশের বিশিষ্ট জনেরা এবং মেদিনীপুর শহরের নাগরিক বৃন্দ। বিশিষ্ট সমাজকর্মী তথা লেখিকা রোশেনারা খান বলেন, “আমরা কেউ যুদ্ধ চাইনা, আমরা সবাই শান্তি চাই। একবিংশ শতাব্দীতে সভ্য সমাজে যুদ্ধ জিনিসটা না থাকলেই ভালো।” আজকের মিছিলের মূল উদ্যোক্তা সমাজকর্মী সঙ্গীতা সিংহ বলেন, “যুদ্ধ মানেই ধ্বংস! যেটা কখনই কাম্য নয়। আমরা সকলেই বিশ্ব মানবতার পক্ষে।” তিনি মিছিলে যোগদানকারী সমস্ত নাগরিকবৃন্দ-কে উদ্যোক্তাদের পক্ষ থেকে ধন্যবাদ জানান।

শান্তির পক্ষে সওয়াল :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago