Supreme Court

Gr-D Scam: লাভ হলোনা সুপ্রিম কোর্টে গিয়েও! রাজ্যের বিভিন্ন স্কুলের ১৯১১ গ্রুপ-ডি কর্মীর চাকরি বাতিলের নির্দেশ বহাল

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ৩ মার্চ: সুপ্রিম কোর্টে গিয়েও লাভ হলোনা! রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ে ‘অবৈধভাবে’ (Fake/Illegally) নিয়োগ পাওয়া ১৯১১ গ্রুপ-ডি বা চতুর্থ শ্রেণীর কর্মী বাঁচাতে পারলেন না নিজেদের চাকরি। গত ১০ ফেব্রুয়ারি কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ‘চাকরি বাতিল’ এর যে ঐতিহাসিক নির্দেশ দিয়েছিলেন, তার উপর কোনো স্থগিতাদেশ দিলেন না সুপ্রিম কোর্টের বিচারপতি ঋষিকেশ রায়ের ডিভিশন বেঞ্চ। এর আগে, কলকাতা হাইকোর্টের বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চেও চাকরি বাতিলের উপর স্থগিতাদেশ জারি করা হয়নি। আর, সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই ডিভিশন বেঞ্চে গিয়েছিলেন চাকরিপ্রার্থীরা। এবার, সুপ্রিম কোর্টেও বহাল থাকল চাকরি বাতিলের নির্দেশ। তবে, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে ওই ১৯১১ শূন্যপদে স্কুল সার্ভিস কমিশন যে নিয়োগ প্রক্রিয়া সম্প্রতি শুরু করেছিল, তার উপর অন্তর্বতী স্থগিতাদেশ জারি করেছেন সুপ্রিম কোর্টের বিচারপতি ঋষিকেশ রায় এবং সঞ্জয় করোল।

সুপ্রিম কোর্ট:

ফলে, রাজ্যের বিভিন্ন স্কুলের ১৯১১টি শূন্যপদে আপাতত নতুন নিয়োগ করতে পারবে না স্কুল সার্ভিস কমিশন। আজ এই বিষয়ে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতি ঋষিকেশ রায় এবং সঞ্জয় করোলের যৌথ বেঞ্চ। তবে ১৯১১ জনের চাকরি বাতিলের যে সিদ্ধান্তের কথা শুনিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তাতে কোনও স্থগিতাদেশ দেয়নি শীর্ষ আদালত। চাকরি বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন ১৯১১ জন চাকরিপ্রাপকের একাংশ। আদালত মনে করছে হাই কোর্টের নির্দেশে ১৯১১ জনের চাকরি যাওয়ার পর ওই শূন্যপদগুলিতে নিয়োগ করলে আইনি জটিলতা আরও বাড়বে। তাই, পরবর্তী শুনানি পর্যন্ত নিয়োগে স্থগিতাদেশ দেওয়া হয়েছে। পরবর্তী শুনানি এপ্রিল মাসের প্রথম সপ্তাহে হতে পারে বলে আদালত সূত্রে খবর। উল্লেখ্য যে, এদিন ‘চাকরি যাওয়া’ চতুর্থ শ্রেণীর কর্মীদের হয়ে সওয়াল করেছিলেন মুকুল রোহতগি, কোপিল সিব্বলের মতো বাঘা বাঘা আইনজীবীরা! তবে, তাঁদের পেছনে লক্ষ লক্ষ টাকা খরচ করেও নিজেদের চাকরি বাঁচাতে পারলেন না ‘ভুয়ো’ চতুর্থ শ্রেণীর কর্মীরা।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago