IIT KHARAGPUR

IIT Kharagpur: আইআইটি খড়্গপুরে গবেষণার সুযোগ! শুরু হল বিভিন্ন বিভাগে পিএইচডি’র আবেদন প্রক্রিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ মার্চ: আইআইটি খড়্গপুরে (IIT Kharagpur) গবেষণা বা পিএইচডি (PhD) সুযোগ। চলতি সপ্তাহের বুধবার (১ মার্চ) থেকে শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া। চলবে ৩১ মার্চ পর্যন্ত। ২০২৩-‘২৪ শিক্ষাবর্ষের জন্য পিএইচডি (Phd)-তে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে বুধবার থেকে। সমস্ত বিষয়ের জন্য পিএইচডি’তে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গেছে আইআইটি খড়্গপুর সূত্রে। অনলাইনেই এই আবেদন (www.iitkgp.ac.in) করা যাবে। এরোস্পেস ইঞ্জিনিয়ারিং (Aerospace Engineering), কেমিস্ট্রি (Chemistry), হিউম্যানিটিস (Humanities), সোশ্যাল সায়েন্স (Social Science) থেকে শুরু করে মেটিরিয়াল সায়েন্স সেন্টার, সেন্টার অব এক্সেলেন্স ইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স-সহ একাধিক বিভাগ এবং সেন্টারে পিএইচডি (PhD)- র সুযোগ পাবেন উপযুক্ত যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা। প্রতিষ্ঠানের বায়ো সায়েন্স, এনার্জি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং-সহ একাধিক বিভাগেও গবেষণার সুযোগ পাবেন প্রার্থীরা।

IIT Kharagpur:

সমস্ত বিভাগে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে ভর্তি নেওয়া হবে। প্রতি সেমেস্টারে পড়ুয়াদের ২৫,০০০ টাকা টিউশন ফি দিতে হবে। প্রার্থীদের ন্যূনতম ৬০ শতাংশ নম্বর বা ৬.৫ সিজিপিএ থাকলে ইঞ্জিনিয়ারিং, সায়েন্স, কমার্স, ম্যানেজমেন্ট বা আইন বিভাগে আবেদন জানাতে পারবেন। হিউম্যানিটিজ়, সোশ্যাল সায়েন্স এবং মেডিসিনে পিএইচডি-তে আবেদনের জন্য প্রার্থীদের ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর এবং ৬ সিজিপিএ থাকতে হবে। এ ছাড়াও প্রয়োজন অন্যান্য যোগ্যতার। আবেদনের জন্য প্রার্থীদের আইআইটি খড়্গপুর (IIT Kharagpur)- এর ওয়েবসাইট (www.iitkgp.ac.in) এ যেতে হবে। জেনারেল, ওবিসি, অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া এবং রূপান্তরকামী প্রার্থীদের ১০০০ টাকা এবং এসসি, এসটি, বিশেষ ভাবে সক্ষম এবং মহিলা প্রার্থীদের ৫০০ টাকা জমা দিতে হবে। অনলাইনে আবেদন জানানোর শেষ দিন ৩১ মার্চ। সমস্ত বিভাগে ভর্তির পরীক্ষাগুলির আয়োজন করা হবে ২ মে থেকে ১২ মে-র মধ্যে। এর পর ১৪ জুলাই থেকে ২১ জুলাইয়ের মধ্যে কোর্সে ভর্তি নেওয়া হবে বলে জানা গেছে আইআইটি খড়্গপুর সূত্রে।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago