Tragic Death

Thunderings: ভয়াবহ বজ্রপাতে পশ্চিম মেদিনীপুরে এক নাবালক এবং এক গৃহবধূর মৃত্যু! রথযাত্রাতেই শোকের ছায়া শালবনীতে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১ জুলাই: রথ যাত্রার দিন (১ জুলাই) দুপুর থেকেই বৃষ্টির সঙ্গে পাল্লা দিয়ে শুরু হয় ভয়াবহ বজ্রপাত (Thunderings)। আর, মুহুর্মুহু এই বজ্রপাতেই পশ্চিম মেদিনীপুরের শালবনীতে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। মৃত্যু হল, বছর দশেকের এক নাবালকের এবং বছর চল্লিশের এক গৃহবধূর! দু’টি ঘটনা-ই শালবনী ব্লক তথা শালবনী থানা এলাকার। পুলিশ সূত্রে জানা গেছে, ১০ বছরের ওই নাবালকের নাম খাঁদু হাঁসদা। বাড়ি শালবনী ব্লকের ১০ নং কর্ণগড় অঞ্চলের বালিজুড়ি এলাকায়। স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র ছিল সে। অপরদিকে, মৃত গৃহবধূ’র নাম আমেনা বিবি (৪০)। বাড়ি শালবনী ব্লকের ৭ নং অঞ্চলের বড় কলসীভাঙা এলাকায়। স্বামী শেখ আহেদ। দু’টি ক্ষেত্রেই পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া!

আমেনা বিবি (৪০) :

প্রসঙ্গত উল্লেখ্য, শুক্রবার দুপুর নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে শুরু হয় মেঘভাঙা বৃষ্টি ও মুহুর্মুহু বজ্রপাত। অপরদিকে, বৃষ্টি শুরু হওয়ার আগেই বছর দশেকের খাঁদু গরু নিয়ে মাঠে গিয়েছিল। আকস্মিক বজ্রপাতে মাঠেই মৃত্যু হয় তার! এলাকাবাসী তার নিথর দেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। খবর দেওয়া হয় শালবনী থানায়। এদিকে, নাবালক সন্তানের মৃত্যুতে শোকে একপ্রকার পাগল হয়ে গেছেন বাবা-মা সহ পরিবারের সদস্যরা! ঠিক একইভাবে, ছাগল নিয়ে মাঠে গিয়েছিলেন পিড়াকাটা সংলগ্ন বড় কলসীভাঙার বাসিন্দা আমেনা বিবি। দুপুর ১ টা ২০ নাগাদ বাজ পড় মৃত্যু হয় তাঁর! মৃত্যু হয়েছে ২-টি ছাগলের-ও। পিড়াকাটা পুলিশ পোস্টের তরফে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। শুক্রবার প্রভু জগন্নাথের রথ যাত্রার দিনই আকস্মিক এই দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা শালবনী এলাকা জুড়েই।

বালিজুড়ি :

খাঁদু হাঁসদা (১০):

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago