Paschim Medinipur

West Midnapore: রাস্তার ধারে গাছের ডালে কিশোরীর ঝুলন্ত দেহ! খুন না আত্মহত্যা? পশ্চিম মেদিনীপুরে ঘটনায় ঘনাচ্ছে রহস্য

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ১ জুলাই: বৃহস্পতিবার সাত সকালেই গ্রামের ব্যস্ত রাস্তার পাশে, গাছের ডাল থেকে কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধার হল! ঘটনাটি, পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার নন্দনপুর ১ নং গ্রাম পঞ্চায়েতের সেকেন্দারি বাজার থেকে জয়কৃষ্ণপুর যাওয়ার রাস্তায় মাঠের মাঝে ঘটে। স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য সেখ নাসির মহম্মদ জানান, বৃহস্পতিবার সকালে পথচলতি মানুষ মাঠের মাঝে, রাস্তার ধারে ওই কিশোরীকে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এরপর, দাসপুর থানায় খবর দিলে, পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশ সূত্রে জানা গেছে, ওই কিশোরীর নাম মণিদীপা মণ্ডল। বয়স আনুমানিক ১৭-১৮ বছর। দাসপুর থানার সৌলান গ্রামে তার বাড়ি। বাবার নাম অমল মণ্ডল। তিনি মুম্বাইতে সোনার কাজ করেন।‌ দুঃসংবাদ পেয়েই তিনি ফ্লাইট ধরে বৃহস্পতিবার রাতে বাড়িতে পৌঁছন। থানায় লিখিত অভিযোগ দায়ের করতে পারেন বলেও জানা গেছে। যদিও, ইতিমধ্যে পুলিশের তরফে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে।

ঝুলন্ত দেহ উদ্ধার:

জানা গেছে, বৃহস্পতিবার সাতসকালে গ্রামবাসীরা দেখেন, গাছের অনেকটা উঁচুতে বাঁধা ওড়না থেকে ঝুলছেন ওই কিশোরী। তবে, ঝুলন্ত দেহের পা’দুটি মাটিতে লেগেছিল এবং এক জোড়া চটি জুতো গাছের গোড়ার সামনেই পড়েছিল! স্বাভাবিকভাবেই, গ্রামবাসীরা নানা প্রশ্ন তুলছেন। খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ-ও আনছেন অনেকে। কিশোরীর বাবা মুম্বাই থেকে ফিরে এসেছেন। তিনি থানায় লিখিত অভিযোগ করবেন বলে জানা গেছে। ইতিমধ্যে, মণিদীপা’র এক পড়শি কাকিমা এবং গ্রামে হওয়া সালিশি সভা’র দিকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠেছে! বাবার অনুপস্থিতিতে, কিশোরী মণিদীপা-কে এক যুবকের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছিল বলে অভিযোগ। মূল ইন্ধনকারী ছিলেন ওই কাকিমাই! এরপর, বুধবার সন্ধ্যায় গ্রামের সালিশি সভার পর-ই মণিদীপা ভেঙে পড়েছিলেন বলে জানা যায়। তারপরই নাকি বাড়ি ফিরে মণিদীপা তার মা-কে বলে, “আমি আর এই গ্রামে থাকবো না। বাবাকে বলো বাইরে কোথাও পড়তে চলে যাব।” এরপর, তার মা রান্নার কাজে ব্যাস্ত হয়ে পড়েন। তার ফাঁকেই বাড়ি ছেড়ে বাইরে চলে যায় মণিদীপা। ফোনের সুইচ অফ ছিল। সারা রাত খোঁজা খুঁজি করেও পাওয়া যায়নি তাকে। অবশেষে, বৃহস্পতিবার সাত সকালে পাশের গ্রামে (বাড়ি থেকে ২ কিলোমিটারের মধ্যে) গাছ থেকে ঝুলতে দেখা যায় তাকে। সূত্রের খবর অনুযায়ী, কিশোরী’র মোবাইলে-টি উদ্ধার করা হয়েছে। মোবাইলের সূত্র ধরে পুলিশ তদন্ত করতে পারে বলে জানা গেছে। কিশোরীর বাবা আমল মণ্ডল দাসপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করতে পারেন সূত্রের খবর। এদিকে, পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। (আপডেট : শুক্রবার (১ জুলাই) ওই কাকিমা-কে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।)

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago