Tragic Death

Farmer’s Death: চাষের জমিতে ছড়িয়ে বিদ্যুতের তার, পশ্চিম মেদিনীপুরে মর্মান্তিক মৃত্যু কৃষকের! পাশে থাকার আশ্বাস মন্ত্রীর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩১ মার্চ:বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চাষের জমিতেই মৃত্যু পশ্চিম মেদিনীপুরের কৃষকের! বিদ্যুৎ দপ্তরের গাফিলতিকেই দায়ী করা হচ্ছে। ১১ হাজার ভোল্টের তার কেন ছড়িয়ে ছিটিয়ে থাকবে চাষের জমিতে? এই প্রশ্নই উঠছে বারবার। প্রসঙ্গত, বুধবার সকালে নিজের চাষের জমিতে থাকা মিনি ডিপ টিউবওয়েল দেখতে গিয়ে তড়িদাহত হয়ে মৃত্যু হয়, পশ্চিম মেদিনীপুরের পিংলার ভাটিয়া সংলগ্ন পশ্চিমচক গ্রামের কৃষক নাড়ু গোপাল মন্ডলের। বছর ৫০ এর কৃষকের এই মর্মান্তিক মৃত্যু’তে ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। মৃতদেহ উদ্ধার করতে গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান তাঁরা। এমনকি, রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী তথা সবংয়ের বিধায়ক মানস রঞ্জন ভুঁইয়া ও প্রাক্তন বিধায়ক গীতা ভুঁইয়া পরিবারের সাথে দেখা করতে গেলেও, তাঁদের কাছে বিদ্যুৎ দপ্তর এর বিরুদ্ধে ক্ষোভ উজাড় করে দেন পরিবার ও এলাকার লোকজন। তিনি, সবরকম ভাবে পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

এই বিদ্যুতের তার থেকেই ঘটে দুর্ঘটনা:

উল্লেখ্য যে, বুধবার সকালে চাষের জমিতে মিনির জল দেখতে গিয়ে, জমিতে পড়ে থাকা ১১ হাজার ভোল্টের তারে পায়ে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় নাড়ু গোপাল মন্ডলের (৫১)। এলাকাবাসীর অভিযোগ, অনেকবার বিদ্যুৎ দপ্তরে জানানো হয়েছিল, বিদ্যুতের তার ঝুলে আছে বলে। কিন্তু, তারা কোন ধরনের ব্যবস্থা নেয়নি। বুধবারের এই ঘটনা তাই বিদ্যুৎ দপ্তরের গাফিলতিতেই! পুলিশ মৃতদেহ উদ্ধার করতে এলে তাঁদের ঘিরে গ্রামবাসীরা বিক্ষোভ দেখায়। এলাকায় যে সমস্ত বিদ্যুতের তার রয়েছে সেগুলো রিপেয়ারিং করা অথবা কেবল তার বসানোর দাবি ওঠে। এছাড়াও, নাড়ুগোপাল মন্ডলের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন এলাকাবাসীরা। এনিয়ে, পাশে থাকার আশ্বাস দিয়েছেন মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া।

শ্রদ্ধা জানালেন মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago