Tragic Death

Tragic Death: মাটি বোঝাই ট্রাক্টর উল্টে পশ্চিম মেদিনীপুরে মর্মান্তিক মৃত্যু যুবকের, আগুন জ্বললো গ্রামে

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ৪ ফেব্রুয়ারি: মাটি বোঝাই ট্রাকটার উল্টে এক যুবকের মৃত্যু হল! ঘটনায় চরম উত্তেজনা ওই গ্রামে। উত্তেজিত জনতা আগুন ধরালো জেসিবি মেশিন থেকে শুর করে একাধিক ট্রাক্টর ও মোটর বাইকে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশবাহিনী ও দমকল দফতরের কর্মীরা। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের মানিককুণ্ডু গ্রাম পঞ্চায়েতের বেলাদন্ড গ্রামের। গ্রামের বাসিন্দাদের অভিযোগ, বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই গ্রাম লাগেয়া জামিরা মৌজায় লোকালয়ের মধ্যেই কৃষিজমি খনন করে পুকুর খননের কাজ করছিলেন বেলাদন্ড গ্রামের বাসিন্দা অরূপ ঘোষ, নিমাই ঘোষ প্রমুখ। আর, সেই পুকুর খননের মাটি রাতের বেলায় ট্রাক্টরের করে নিয়ে যাওয়া হচ্ছিল গ্রামেরই অন্য প্রান্তে। আর সেই মাটি বোঝাই ট্রাক্টর যাওয়ার সময় রাস্তার ধারে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়‌। এর ফলে, ৪ নম্বর মানিককুণ্ডু পঞ্চায়েতের অন্তর্গত জামিরা গ্রামের সুকুমার রায় (৩৯) নামে এক যুবকের মৃত্যু হয়। আর, এতেই দেখা দেয় চরম উত্তেজনা।

ট্রাক্টর উল্টে মৃত্যু:

গ্রামবাসীদের অভিযোগ, ট্রাকটারের চালকরা ওই ব্যক্তিকে চিকিৎসার ব্যবস্থা না করে তড়িঘড়ি ট্রাক্টর নিয়ে পালিয়ে যায়। গ্রামের বাসিন্দাদের আরও অভিযোগ, ওই এলাকায় পুকুর খনন করা যাবে না। দীর্ঘদিন ধরে পুকুর খননে বাধা দিয়ে আসছিলেন তাঁরা! এমনকি, গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে বিভিন্ন জায়গাতেও তাঁরা লিখিত আবেদন জানিয়েছিল। কারণ, এলাকার মানুষদের বসতবাড়ির সমস্যা হবে পুকুর খনন হলে। ফলে, বৃহস্পতিবার রাতে সুকুমার রায়ের মৃত্যুর পরেই ক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা। উত্তেজিত হয়ে গ্রামের বাসিন্দারা চারটি ট্রাক্টর, একটি জেসিবি মেশিন ও একটি মোটর বাইকে আগুন লাগিয়ে দেন। ঘটনায় সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় গাড়িগুলি। শুক্রবার সকাল থেকে এই ঘটনায় থমথমে এলাকা, এলাকার মানুষজনদের দাবি দ্রুত এই ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে পুলিশ আইনানুগ ব্যবস্থা নিক এবং মৃত ব্যক্তির পরিবারের ক্ষতিপূরণের ব্যবস্থা করুক।

আগুন লাগিয়ে দেওয়া হয় ট্রাক্টরে:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago