Weather Update

Midnapore: বাণী বন্দনার শুরুতেই ব্যাঘাত! সাতসকালের ঝড় বৃষ্টিতে ভিজলেন মেদিনীপুর কলেজ স্কোয়ারের সরস্বতী, বৃষ্টি-মুক্তি আগামীকাল

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ ফেব্রুয়ারি: বাণী বন্দনার শুরুতেই ব্যাঘাত! পূর্বাভাস অনুযায়ী শুক্রবার (৪ ফেব্রুয়ারি) ভোররাত থেকে বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। মেদিনীপুর, খড়্গপুরেও বৃষ্টি শুরু হয়েছে সকাল ৮ – সাড়ে ৮ টা থেকে। তার আগে হয়েছে হালকা ঝড়। সবমিলিয়ে, মেদিনীপুর কলেজ স্কোয়ারের বিখ্যাত ‘বাণী বন্দনা’র প্রস্তুতির প্রায় দফারফা! তবে, বিভিন্ন ক্লাবের উদ্যোক্তারা জানিয়েছেন, তাঁদের মণ্ডপে এখনও ঠাকুর আসেনি। যদিও, ‘অবসর’ সহ কয়েকটি ক্লাবের মণ্ডপে আবার ঠাকুর এসে গেছেন! অগত্যা, বসন্তের অকাল বারিধারায় ভিজতে হচ্ছে ‘বাসন্তী’ মা সরস্বতীকে। মন খারাপ উদ্যোক্তাদের। তবে, আগামীকাল (৫ ফেব্রুয়ারি) থেকে বৃষ্টি-মুক্তি মিলতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কিন্তু, মেঘলা আকাশ কিছুটা থাকবে। পুরোপুরি দুর্যোগ মুক্তি বা শীতের প্রত্যাবর্তন (কামব্যাক) হতে পারে রবিবার, ৬ ফেব্রুয়ারি থেকে। ইতিমধ্যে, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর জানিয়েছে, গত চব্বিশ ঘণ্টায় মেদিনীপুর শহর ও সংলগ্ন এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে এক ধাক্কায় ৫ ডিগ্রি! গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল প্রায় ১৬ ডিগ্রি (বুধবার তা ছিল ১১ ডিগ্রি)।

মেদিনীপুর শহরে বৃষ্টি :

প্রসঙ্গত উল্লেখ্য, হাওয়া অফিস আগেই জানিয়েছিল, পশ্চিমী ঝঞ্ঝার (Western Disturbances) প্রভাবে, সরস্বতী পুজোর আগের দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ বঙ্গে। হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছিল দুই বঙ্গেই। উত্তরবঙ্গের সব জেলা এবং দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে (বীরভূম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর) হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছিল। আর সেই সম্ভাবনাই মিলে গিয়েছে। এদিন সাতসকালেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়েছে বিভিন্ন জেলায়। এছাড়াও, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঘন কুয়াশা সতর্কতা জারি করা হয়েছে। দৃশ্যমানতা অনেকটাই কমে যাবে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ভোর ৫ টা থেকে সকাল ১০ এর মধ্যে উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝেঁপে বৃষ্টি হবে। ৪ ফেব্রুয়ারি উত্তর ও দক্ষিণবঙ্গের সর্বত্র হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। ৫ ফেব্রুয়ারি বৃষ্টি কমলেও, মেঘলা আকাশ থাকতে পারে দক্ষিণবঙ্গে। তবে, উত্তরবঙ্গে বৃষ্টি চলবে। আপাতত, ৬ ফেব্রুয়ারি থেকে শীতের কামব্যাকের আশায় প্রহর গুনছেন বঙ্গবাসী।

মেদিনীপুর কলেজ স্কোয়ার:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago