দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পূর্ব মেদিনীপুর, ৭ মে: বন্ধুদের সঙ্গে নিউ দীঘা (Digha) বেড়াতে গিয়েছিলেন। শুক্রবারই পৌঁছেছিলেন হোটেলে। সেই হোটেলের ছাদ থেকে পড়েই শনিবার সকালে মর্মান্তিক মৃত্যু হল এক যুবকের। ঘটনায় দীঘা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে, উত্তর ২৪ পরগনার নিউ ব্যারাকপুর থেকে শুক্রবার ১২ জন বন্ধুর সঙ্গে নিউ দীঘায় বেড়াতে আসেন আলি আরিফ নামে বছর ১৯ এর ওই যুবক। শনিবার সকালে হোটেলের তিনতলার ছাদ থেকে তিনি পড়ে যান! সঙ্গে সঙ্গেই তাঁকে দীঘা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু, চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ।
এদিকে, ১২ জনের গ্রুপে এক বন্ধুর কিভাবে মৃত্যু হলো, তা নিয়ে রহস্য ছড়াচ্ছে ক্রমেই। ওই যুবক কীভাবে ছাদ থেকে পড়ে গেলেন, খতিয়ে দেখছে দীঘা থানার পুলিশ (Digha Police Station)। বাকি বন্ধুদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ জিজ্ঞাসা করছে হোটেল কর্মীদেরও। নিছকই দুর্ঘটনা, আত্মহত্যা নাকি খুন? পুলিশ সবকিছুই জানার চেষ্টা করছে। জানা গেছে, ইতিমধ্যে ওই যুবকের পরিবারের কাছেও খবর পৌঁছনো হয়েছে। তারপরই যুবকের ময়নাতদন্ত করা হবে। তবে, ঘটনা ঘিরে একদিকে যেমন দীঘা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে, ঠিক তেমনি পর্যটক মহলে নেমে এসেছে শোকের ছায়া!
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…