আহত মহিলা :
তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ৭ মে:সামান্য কাঁঠাল গাছের ডাল কাটাকে কেন্দ্র করে প্রতিবেশীর সাথে বচসা। রাগে গাছের মালিকের হাতে কাটারির কোপ প্রতিবেশীর। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন গাছের মালিক! শুক্রবার সন্ধ্যায় এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার খুড়শি গ্রামে। প্রতিবেশীর কাটারির আঘাতে গুরুতর জখম অবস্থায় ঘাটাল হাসপাতালে চিকিৎসাধীন গাছের মালিক, বছর ৫০ এর সামেরা খাতুন।
জানা যায়, চন্দ্রকোনার খুড়শি গ্রামের বাসিন্দা সামেরা খাতুন (৫০) এর একটি কাঁঠাল গাছের ডালকাটাকে কেন্দ্র করে এই হিংসাত্মক ঘটনাটি ঘটে। জখম সামেরা খাতুনের পরিবারের অভিযোগ, শুক্রবার সন্ধ্যায় খুড়শির বাসিন্দা মহাজ্জয়া বিবি জোর করে তার প্রতিবেশী সামেরা খাতুনের কাঁঠাল গাছের ডাল কাটতে গেলে বাধা দেয় সামেরা খাতুন। তখনই উভয়পক্ষের মধ্যে বচসা থেকে হাতাহাতি শুরু হয়ে যায়। সেই সময়ই কাটারি দিয়ে সামেরা খাতুনের বাম হাতে কোপ মারে প্রতিবেশী মহাজ্জয়া বিবি! এমনই দাবি সামেরা খাতুনের পরিবারের। ঘটনায় রক্তাক্ত সামেরা খাতুনকে ওইদিন চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতাল নিয়ে গেলে, সেখান থেকে তাকে ঘাটাল মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে তিনি ঘাটাল হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা যায়। আহত মহিলার ছেলে সফিউল্লাহ খাঁন চন্দ্রকোনা থানায় অভিযোগ করেছেন বলে দাবি পরিবারের।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ ফেব্রুয়ারি: রক্তদান আন্দোলনে এক ঐতিহাসিক উদ্যোগ পশ্চিম মেদিনীপুর…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ ফেব্রুয়ারি: বুধবার সন্ধ্যায় মেদিনীপুর শহরের অদূরে গোপগড় ইকোপার্ক…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ ফেব্রুয়ারি: মারুতির সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ! মেদিনীপুর শহরের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ ফেব্রুয়ারি: বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু সাইকেল আরোহীর! ঘটনা…