Tragic Death

মর্মান্তিক! মা-কে খুঁজতে গিয়ে জলে ডুবে শিশুর মৃত্যু পশ্চিম মেদিনীপুরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ আগস্ট: মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল পশ্চিম মেদিনীপুরে! মা-কে খুঁজতে গিয়ে পা পিছলে পুকুরে পড়ে গিয়ে, জলে ডুবে মৃত্যু হল এক শিশুর। গভীর দুঃখজনক এই ঘটনায় এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। রবিবার ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ী ব্লকের খাজরা ২ নম্বর অঞ্চলের নিশ্চিন্তপুর গ্রামে। মৃত শিশুর নাম প্রিয়াঙ্কা সিং। বয়স মাত্র ২ বছর।

মর্মান্তিক দুর্ঘটনা পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ির খাজরায় :

পরিবার সূত্রে জানা যায়, নিশ্চিন্দিপুর গ্রামের বাসিন্দা স্বপন সিং এর স্ত্রী মিলু সিং তাঁর দুই মেয়ে রিয়া এবং প্রিয়াঙ্কা-কে ভাত খেতে দিয়ে বাড়ির বাইরে মাঠের দিকে বেরিয়ে যান। মা-কে দেখতে না পেয়ে, ছোট মেয়ে প্রিয়াঙ্কা বাড়ি থেকে বেরিয়ে যায়। সেই সময় বাড়ির কাছেই এক পুকুরে পা পিছলে পড়ে যায় ছোট্ট প্রিয়াঙ্কা। বোনকে দেখতে না পেয়ে দিদি রিয়া কান্নাকাটি করে খোঁজাখুঁজি শুরু করে। রিয়ার কান্না শুনে প্রতিবেশীরা ছুটে আসে এবং এদিক ওদিক খোঁজাখুঁজি শুরু করে। অনেক খোঁজাখুঁজি করার পরে দেখতে পায় বাড়ির পেছনের ছোট্ট পুকুরে প্রিয়াঙ্কা’র দেহ ভাসছে! প্রতিবেশীরাই ছোট্ট প্রিঙ্কাকার দেহ উদ্ধার করে স্থানীয় খাজরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। হৃদয় বিদারক এই দুর্ঘটনায় পরিবার, পরিজন থেকে শুরু করে এলাকাবাসী গভীর শোকে মুহ্যমান!

শোকার্ত পরিবারের কোলে প্রাণহীন প্রিয়াঙ্কা :

News Desk

Recent Posts

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 weeks ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 weeks ago

Midnapore: বছরের ৫২ সপ্তাহে ৫২টি শিবির, মেদিনীপুরে রক্ত সঙ্কট মেটাতে এগিয়ে এলো জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ ফেব্রুয়ারি: রক্তদান আন্দোলনে এক ঐতিহাসিক উদ্যোগ পশ্চিম মেদিনীপুর…

2 weeks ago

Midnapore: পাওনাদারদের গঞ্জনা সহ্য করতে না পেরে ‘আত্মঘাতী’ মেদিনীপুরের দম্পতি! ঘটনা ঘিরে চাঞ্চল্য

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ ফেব্রুয়ারি: বুধবার সন্ধ্যায় মেদিনীপুর শহরের অদূরে গোপগড় ইকোপার্ক…

3 weeks ago

Midnapore: উচ্চমাধ্যমিকের ডিউটি সেরে ফিরছিলেন, মেদিনীপুর শহরের অদূরে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হলো শিক্ষিকার

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ ফেব্রুয়ারি: মারুতির সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ! মেদিনীপুর শহরের…

3 weeks ago

Midnapore: ভাদুতলাতে বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু সাইকেল আরোহীর! রাজ্য সড়ক অবরোধ, উত্তেজনা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ ফেব্রুয়ারি: বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু সাইকেল আরোহীর! ঘটনা…

4 weeks ago