Covid Protocol

রাজ্যে করোনা বিধিনিষেধ ১৫ সেপ্টেম্বর পর্যন্ত! কোচিং সেন্টার খুলছে, স্কুল নয়; বন্ধ লোকাল ট্রেন, জারি নাইট কারফিউ

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, সায়ক পন্ডা, ২৯ আগস্ট: রাজ্যে ফের বাড়ানো হলো করোনার সরকারি বিধিনিষেধের সময়সীমা। এর আগের নির্দেশিকা অনুযায়ী ৩১ আগস্ট পর্যন্ত এই বিধিনিষেধ জারি থাকলেও গত শনিবার ফের তা বাড়ানো হয়েছে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। পাশাপাশি, জারি থাকছে নাইট কারফিউও। রাত ১১ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত বজায় থাকবে এই কারফিউ।

রাজ্যের বিজ্ঞপ্তি :

জারি থাকছে নাইট কারফিউ :

তবে, এবারে বিধিনিষেধ জারি থাকলেও ছাড় দেওয়া হয়েছে বিভিন্ন পরিষেবায়। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য থাকা কোচিং সেন্টারগুলি এবার থেকে ৫০% ছাত্র নিয়ে খোলা রাখা যাবে। পাশাপাশি, আগের বিধিনিষেধ অনুযায়ী, স্টেডিয়াম এবং সুইমিং পুলও খোলা থাকছে নির্দেশমতো। তবে, ১৫ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যে চলবেনা লোকাল ট্রেন। প্রসঙ্গত উল্লেখ্য, করোনার তৃতীয় ঢেউয়ের আবহে সংক্রমণের মোকাবিলায় রাজ্য প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, টিকাকরণেও জোর দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। আপাতত, রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৪৬ হাজার ৮৯৮। বর্তমানে রাজ্যে সুস্থতার হার ৯৮.২২ শতাংশ। করোনার মাত্রাতিরিক্ত সংক্রমণের জেরে এই বছরের মে মাস থেকেই রাজ্যজুড়ে সরকারি বিধিনিষেধের মাধ্যমে সংক্রমণ কমানোর চেষ্টা করা হয়। আপাতত সেই বিধিনিষেধ বাড়ানো হলো ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।

নিয়ম মেনে খুলছে কোচিং সেন্টার (প্রতীকী ছবি) :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

4 weeks ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago