তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ৮ মে: দিদির সাথে পুকুরে স্নান করতে নেমে মৃত শিশুকন্যা! মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের গোপালপুর গ্রামে। পরিবার সূত্রে খবর, বাড়ির বড়দের অজান্তে ছোট বোনকে নিয়ে পুকুরে স্নান করতে নামে নাবালিকা দিদি। তারপর-ই রবিবার ভরদুপুরে ঘটে যায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি!
জানা যায়, বছর চারেকের ছোট বোন-কে নিয়ে পুকুরে স্নান করতে নামে নাবালিকা দিদি। এরপরই, তলিয়ে যায় বোন! বোন জল থেকে না ওঠায় মেয়েটির দিদি তার বাড়ির লোককে খবর দেয়। বাড়ির লোক তৎক্ষণাৎ এসে খোঁজাখুঁজি শুরু করেন। এরপর, স্থানীয়দের চেষ্টায় জল থেকে তোলা হয় শিশুটিকে। তার পেট থেকে জল বের করার চেষ্টা করা হয় এবং পরে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। স্থানীয় চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন। জানা যায়, ওই পরিবারের আদি বাড়ি রাজস্থানে। দাসপুর থানার গোপালপুর গ্রামে মামা বাড়িতেই থাকত তারা। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় দাসপুর থানার পুলিশ এবং শিশুটির মৃতদেহ উদ্ধার করে। এদিকে, মর্মান্তিক এই ঘটনায় এলাকাজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া!
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…