Criminal Activities

Kharagpur: ৭ লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনায় মূল দুষ্কৃতী আর অস্ত্রসহ চার ডাকাত ধরার দিনই খড়্গপুরে ফের ২৫ ভরি সোনা চুরির অভিযোগ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৮ মে: গত ২ মে পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুরের সুভাষপল্লী এলাকার বাসিন্দা তথা গোলবাজারের পেঁয়াজ ব্যবসায়ী তপন দাসের ৭ লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনায় প্রধান দুষ্কৃতীকে গ্রেফতার করল খড়্গপুর টাউন থানা। শনিবার রাতে টাউন থানার পুলিশ খড়্গপুর গ্রামীণ এলাকার গোকুলপুর থেকে সেখ মুস্তাফা নামে বছর ২৪ এর ওই দুষ্কৃতী’কে গ্রেফতার করেছে। তার কাছ থেকে একটি চিলি স্প্রেও উদ্ধার করা হয়। সেদিন সাতসকালে ওই ব্যবসায়ীর চোখে এই স্প্রে-ই ব্যবহার করা হয় বলে অভিযোগ! অন্যদিকে, শনিবার রাতে অস্ত্রসহ ৪ ডাকাতকেও গ্রেফতার করে টাউন থানার পুলিশ। জানা গেছে, খড়্গপুর টাউন থানার অন্তর্গত গোলবাজার এলাকায় টহল চলার সময়, কিছু দূরে দাঁড়িয়ে থাকা চারজনকে দেখে পুলিশের সন্দেহ হয়। সেই সময় পুলিশ তাদের তাড়া করে এবং চার জনকেই গ্রেপ্তার করে। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে একটি দেশি রিভলবার, একটি গুলি, দুটো মুখোশ সহ ডাকাতির সরঞ্জাম উদ্ধার হয়। অন্যদিকে, এই সাফল্যের দিন-ই খড়্গপুর শহরে ফের বড়সড় চুরির অভিযোগ উঠল!

সেই স্প্রে সহ ছিনতাইবাজ সেখ মুস্তাফা-কে গ্রেফতার করল খড়্গপুর টাউন থানা:

সূত্রের খবর অনুযায়ী, খড়্গপুরের প্রিন্টিং প্রেসের ভুট্টো ময়দানের কাছে একটি রেল কোয়ার্টার থেকে প্রায় ২৫ ভরি সোনা চুরি হয়েছে। টি. রামু নামে ওই রেলকর্মী জানিয়েছেন, তাঁর আলমারি থেকে সোনার অলঙ্কারের বাক্স উধাও! কিন্তু, রুপা ও টাকার বাক্স রয়েছে। তিনি আরো জানান, শনিবার সকালে তিনি ৫ মিনিটের জন্য বাড়ির পাশে একটি গোয়ালার খাটালে দুধ আনতে গিয়েছিলেন। সেই সময় বাড়ির পেছনের দরজা খোলা ছিল। কিন্তু, বাড়ি ফিরে এসে কোনো সন্দেহ না হওয়ায়, তিনি আলমারি খুলে দেখেননি! রবিবার সকাল এগারোটা নাগাদ আলমারি খুলে দেখেন, সোনার গয়নার বাক্সটাই উধাও! প্রায় ২৫ ভরি গয়না ছিল বলে তাঁর দাবি। ঘটনার তদন্ত শুরু করেছে খড়্গপুর টাউন থানা। অপরদিকে, ধৃত ৫ দুষ্কৃতীকে রবিবার দুপুরে খড়্গপুর মহকুমা আদালতে তোলা হলে, পুলিশ তাদের হেফাজতে নেওয়ার আবেদন জানায়। জানা গেছে, আদালত দুষ্কৃতীদের পুলিশ হেফাজত মঞ্জুর করেছে।

উদ্ধার বন্দুক ও ডাকাতির সরঞ্জাম:

দুষ্কৃতীদের আদালতে নিয়ে যাওয়া আছে :

News Desk

Recent Posts

Madhyamik: মাধ্যমিকে তৃতীয় মেদিনীপুর শহরের সৌর, চিকিৎসা বিজ্ঞানের উপর গবেষণা করতে চায় নরেন্দ্রপুরের ছাত্র

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৮ মে: মাধ্যমিকে তৃতীয় স্থান অধিকার করলেন 'মেদিনীপুর শহরের…

1 week ago

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

2 months ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

2 months ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

2 months ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

2 months ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

3 months ago