Tragic Death

West Midnapore: শ্বশুরবাড়ির লোকেরা এসে অপমান করে, বাপের বাড়ি চলে যায় স্ত্রী! সব ছেড়ে চলে গেল পশ্চিম মেদিনীপুরের তরতাজা যুবক

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ১৮ সেপ্টেম্বর: স্বামী-স্ত্রী’র মধ্যে অশান্তি হয়েছিল। এরপরই, শ্বশুরবাড়ির লোকজন এসে অপমান করে যায়। সন্তানদের নিয়ে স্ত্রী’ও বাপের বাড়ি চলে যায়। সহ্য করতে পারলো না বছর ২৬-এর যুবক! শনিবার সন্ধ্যায় শত ডাকাডাকির পরও সাড়া না মেলায়, পুলিশে খবর দেন বাড়ির লোকেরা। পুলিশ এসে উদ্ধার করে প্রসেনজিৎ-এর ঝুলন্ত মৃতদেহ! মর্মান্তিক ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার কাশকুলি গ্রামের। চন্দ্রকোনা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। ঘটনা ঘিরে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া!

মৃতদেহ উদ্ধার:

স্থানীয় সূত্রে জানা গেছে, চন্দ্রকোনা থানার কাশকুলি গ্রামের বছর ২৬-এর যুবক প্রসেনজিৎ সিং- এর সঙ্গে তাঁর স্ত্রী’র অশান্তি হয় দু’দিন আগে। অশান্তির জেরে শ্বশুরবাড়ির লোকেরা এসে প্রসেনজিৎ-কে অপমান করে। ছেলেমেয়েদের নিয়ে বাপের বাড়ি চলে যায় স্ত্রী-ও। ঘটনার জেরে, শনিবার সন্ধ্যা নাগাদ যুবক তার বাড়িতেই গলায় দড়ি নিয়ে আত্মহত্যা করে! শনিবার সন্ধ্যা নেমে যাওয়ার পরও যুবককে ডাকাডাকি করলে বাড়ির বাইরে বের না হলে, বাড়ির লোকের সন্দেহ হয়! পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে ঘাটাল মহকুমা হাসপাতালে। যুবকের আত্মহত্যার খবরে গোটা এলাকায় শোকের ছায়া।

বিজ্ঞাপন:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago