IIT KHARAGPUR

IIT Kharagpur: বছরে দু’কোটি টাকার চাকরি Google এ! আইআইটি খড়্গপুরের মেধাবী ছাত্রের ছোট্ট ভুলে বাদ যেতে পারে গোড়ালি থেকে নিচের অংশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা ও পশ্চিম মেদিনীপুর, ১৭ সেপ্টেম্বর: কিছুদিন আগেই আইআইটি খড়্গপুরের (IIT Kharagpur) ক্যাম্পাসিংয়ে গুগলে (Google) বছরে ১ কোটি ৭২ লক্ষ টাকার চাকরি পেয়েছেন আইআইটি খড়্গপুরের ছাত্র অরিত্র সেন। আর কয়েকমাসের মধ্যে তাঁর সেই কাজে যোগ দেওয়ারও কথা ছিল। কিন্তু, মুহূর্তের ভুলে মারাত্মক দুর্ঘটনার জেরে আপাতত অনিশ্চয়তার মুখে সোনালি ভবিষ্যৎ! পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর স্টেশনের ৩ নম্বর প্লাটফর্মে ১৪ সেপ্টেম্বর দুপুরে ঘটে এই মারাত্মক দুর্ঘটনাটি। জিআরপি সূত্রে খবর, খড়গপুর আইআইটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ফাইনাল বর্ষের ছাত্র অরিত্র সেন চলন্ত হাওড়া-ঘাটশিলা ট্রেন থেকে নামতে গিয়ে খড়গপুর স্টেশনে (Kharagpore Station) দুর্ঘটনার মুখে পড়েন। তাড়াহুড়ো করে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে শরীরের ভারসাম্য রাখতে না পেরে গোড়ালিতে প্রচণ্ড জোরে ধাক্কা খান ওই ছাত্র। প্ল্যাটফর্মে পড়ে গিয়ে যন্ত্রণায় কাতরাতে থাকেন তিনি। দুর্ঘটনাটি নজরে আসতেই দ্রুত সেখানে ছুটে আসেন খড়্গপুর স্টেশনে কর্তব্যরত জিআরপি (GRP) আধিকারিকরা। এরপরই, জিআরপি’র তৎপরতায় আহত ছাত্রকে রেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর, আইআইটি কর্তৃপক্ষ নিজেদের আইআইটি বি.সি রায় হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করায় ওই ছাত্রের। তাতেও অবস্থার খুব একটা উন্নতি হয়নি! পাঠানো হয় কলকাতার এক বেসরকারি হাসপাতালে। সূত্রের খবর অনুযায়ী, বাদ যেতে পারে গোড়ালি থেকে পায়ের নিচের অংশ!

খড়্গপুর স্টেশনে দুর্ঘটনার কবলে:

জানা যায়, কলকাতার সল্টলেকের বাসিন্দা ওই মেধাবী ছাত্র পড়াশোনায় যেমন তুখোর, তেমনই সামনে ছিলো উজ্জ্বল কেরিয়ার। কিছুদিন আগেই আইআইটি খড়্গপুরে (IIT Kharagpur) ক্যাম্পাসিংয়ে পেয়েছেন গুগলে (Google) বার্ষিক প্রায় ২ কোটি টাকা (১ কোটা ৭২ লক্ষ) বেতনের চোখধাঁধানো বেতনের চাকরি। কিন্তু, মুহূর্তের অসতর্কতায় আপাতত অত্যন্ত জটিল শারীরিক সমস্যায় ভুগতে হচ্ছে। ট্রেন থামার আগেই নামতে গিয়েছিলেন চলন্ত ট্রেন থেকে। আর তাতেই ঘটে গিয়েছে মারাত্মক পরিস্থিতি। গোড়ালিতে পেয়েছেন মারাত্মক চোট। দুর্ঘটনার কথা স্বীকার করে খড়গপুর আইআইটির রেজিস্টার তমাল নাথ জানান, “আইআইটির এক পড়ুয়া দুর্ঘটনার কবলে পড়েছেন খড়গপুর স্টেশনে। দুর্ঘটনায় তাঁর পায়ের নিচের অংশে আঘাত লেগেছে। তাঁকে আইআইটির হাসপাতালে চিকিৎসা করার পর কলকাতার একটি হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে।” আশঙ্কা করা হচ্ছে, তাঁর পায়ের গোড়ালি থেকে নিচের অংশ বাদ দেওয়া হতে পারে!

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago