Categories: Uncategorized

IIT Kharagpur: দেশীয় প্রযুক্তিতে প্রথম পোর্টেবল MRI মেশিন তৈরি করতে চলেছে IIT খড়্গপুর, হলো MoU স্বাক্ষর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ অক্টোবর: সম্পূর্ণভাবে দেশীয় প্রযুক্তি ব্যবহার করে এবার লো-ফিল্ড বেডসাইড এমআরআই বা পোর্টেবল এমআরআই (Low-field bedside MRI) মেশিন তৈরি করতে চলেছে আইআইটি খড়্গপুর। উন্নত হাসপাতাল থেকে গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র, এই পোর্টেবল এমআরআই সর্বত্র ব্যবহার করা যাবে। স্বল্প খরচে উন্নত স্বাস্থ্য ব্যবস্থা দেশের সাধারণ নাগরিকদের কাছে পৌঁছে দিতেই এই উদ্যোগ বলে জানানো হয়েছে আইআইটি খড়্গপুর কর্তৃপক্ষের তরফে। ইতিমধ্যেই এই লো-ফিল্ড বেডসাইড এমআরআই বা পোর্টেবল এমআরআই সিস্টেম তৈরির লক্ষ্যে ‘xImaging Inc’ নামক একটি সংস্থার সাথে মউ (MoU) স্বাক্ষর করেছেন আইআইটি খড়্গপুর কর্তৃপক্ষ।

মউ স্বাক্ষর:

উল্লেখ্য যে, গত ২৩ জুন (২০২৫) আইআইটি খড়্গপুরের ডিরেক্টর হিসেবে দায়িত্ব নেওয়ার পরই সাধারণ মানুষের কাছে অতিসহজে এমআরআই (MRI)-এর মতো জটিল স্বাস্থ্য পরিষেবাগুলির সুবিধা পৌঁছে দেওয়ার বিষয়ে উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছিলেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং-এর প্রথিতযশা অধ্যাপক তথা বিশ্বখ্যাত বিজ্ঞানী সুমন চক্রবর্তী। স্বাস্থ্য পরিষেবায় স্বল্প খরচে বিভিন্ন রোগ নির্ণয়ের জন্য ইতিমধ্যেই নানা যন্ত্র আবিষ্কার করেছেন অধ্যাপক চক্রবর্তী। এবার এই পোর্টেবল এমআরআই তৈরির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চলেছেন তিনি। প্রায় ৬ মিলিয়ন মার্কিন ডলার আর্থিক অনুদানে, ‘xImaging Inc’ নামক একটি সংস্থার সঙ্গে জুটি বেঁধে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে এই লো-ফিল্ড বেডসাইড এমআরআই বা পোর্টেবল এমআরআই তৈরি করা হবে বলে জানিয়েছেন আইআইটি খড়গপুরের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং-বিভাগের ‘প্রাক্তনী’ ড. জ্যোতি চ্যাটার্জী। এই প্রকল্পে তিনিই নেতৃত্ব দেবেন বলে জানান ডিরেক্টর অধ্যাপক সুমন চক্রবর্তী। তিনি এও বলেন, ‘আত্মনির্ভর ভারত অভিযানের সঙ্গে সঙ্গতি রেখেই এই উদ্যোগ। স্বাস্থ্য পরিষেবা সার্বিক ও সহজলভ্য করতেই আমাদের এই ভাবনা।’ এই লো-ফিল্ড বেডসাইড এমআরআই বা পোর্টেবল এমআরআই মেশিন রোগীর একেবারে শয্যার পাশে নিয়ে গিয়ে ব্যবহার করা যাবে। সেইসঙ্গে স্বল্প খরচেও MRI-এর সুবিধা মিলবে। ফলে সারা দেশে চিকিৎসা ব্যবস্থার ক্ষেত্রে এক নতুন দিগন্ত খুলে যেতে পারে বলে মত স্বাস্থ্য বিশেষজ্ঞদের।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago