Weather Update

Weather: বৃষ্টি উপেক্ষা করেই মেদিনীপুরের মন্ডপে জনতার ঢল! সোমবারও বৃষ্টির পূর্বাভাস দুই মেদিনীপুর, ঝাড়গ্রামে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ১৪ নভেম্বর:পণ্ডিতেরা বলতেন, বাঙালির নাকি বারো মাসে তেরো পার্বণ! হুজুগে বাঙালি অবশ্য তা ভুল প্রমাণিত করে, ‘বারো মাসে’ আঠারো কিংবা তার থেকেও বেশি পার্বণে পৌঁছে দিয়েছে। উৎসবপ্রিয় বাঙালি এখন তাই সব উৎসবেই মেতে ওঠে। ব্যতিক্রম নন মেদিনীপুরবাসীও! গত ৩-৪ বছর আগেও জেলাশহর মেদিনীপুরে জগদ্ধাত্রী পুজোকে কেন্দ্র করে এতো উচ্ছ্বাস-আনন্দ লক্ষ্য করা যায়নি। অতিমারী পর্ব কাটিয়ে, এই বছরের জগদ্ধাত্রী পূজোতে যেভাবে আনন্দে মেতে উঠলেন দলমত নির্বিশেষে সাধারণ মানুষ, তা সত্যিই অনবদ্য! রবিবার যেমন ছিল জগদ্ধাত্রী পুজোর শেষদিন বা দশমী তিথি। ছিল দুর্যোগপূর্ণ আবহাওয়াও। সন্ধ্যা থেকেই দফায় দফায় বৃষ্টি হয়েছে ঝিমঝিম করে। সেসব উপেক্ষা করেই শহর মেদিনীপুরের বেশ কয়েকটি পূজা মণ্ডপে নেমেছিল দর্শনার্থীদের ঢল। শহরের পঞ্চুরচক কিংবা জগন্নাথ মন্দিরের খান বাড়ির পুজো, ভিড় ছিল নজরকাড়া! অন্যদিকে, এবারের পুজোতে সাধারণ মানুষের সঙ্গেই আনন্দে মেতে উঠতে দেখা গিয়েছে শাসকদল ও বিরোধীদলের নেতা-নেত্রী, বিধায়ক-সাংসদদেরও। পুজো উদ্বোধনে অবশ্য সকলকে ছাপিয়ে গিয়েছেন মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়া। শুক্রবার পর্যন্ত একাধিক পুজো তিনি উদ্বোধন করেছেন। পিছিয়ে ছিলেন না শাসকদলের মেদিনীপুর জেলা সভাপতি সুজয় হাজরাও। জেলার বিভিন্ন জায়গায় তিনি পুজো উদ্বোধন করেছেন। আর, তাঁদের সঙ্গী হয়েছেন শাসকদলের একাধিক জেলা ও শহর নেতৃত্ব। অপরদিকে, বিধানসভা নির্বাচনের ফলাফলের পর প্রায় ৬ মাস বাদে, শুক্রবার জেলাশহর মেদিনীপুরে এসে বিজেপি প্রভাবিত তিন-তিনটি বড় পুজো উদ্বোধন করে গেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার ঠিক পরের দিনই, গতকাল অর্থাৎ শনিবার জগদ্ধাত্রী পূজার নবমী উপলক্ষে মেদিনীপুরের ওই পুজো মণ্ডপগুলি প্রদর্শন করে গেছেন মেদিনীপুরের সাংসদ তথা বিজেপি’র সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। সবমিলিয়ে জগদ্ধাত্রী পুজোয় এবার জমজমাট ছিল মেদিনীপুর এবং রবিবার শেষদিন, বৃষ্টির মধ্যেও তা অটুট ছিল।

বৃষ্টি উপেক্ষা করেই মণ্ডপে জনতার ঢল :

এদিকে, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ফের দুর্যোগের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ৭ টি জেলায় আগামীকাল, সোমবার পর্যন্ত জারি করা হয়েছে ‘হলুদ সতর্কতা’। দক্ষিণবঙ্গের বীরভূম, নদিয়া, দুই বর্ধমান, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি, কলকাতার আকাশ মেঘলা থাকবে। সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টিও হতে পারে। আবহাওয়া দফতর জানিয়েছে, মধ্য আন্দামান সাগরে তৈরি হয়েছে নিম্নচাপ (Heavy rain Forecast)। আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে এটি গভীর নিম্নচাপে পরিণত হবে এবং উত্তর উত্তর পশ্চিম দিকে এগিয়ে উত্তর আন্দামান সাগর এবং দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করবে। এরপর গভীর নিম্নচাপ আরো ঘণীভূত হয়ে বৃহস্পতিবার নাগাদ অন্ধপ্রদেশ উপকূল এলাকায় পৌঁছাবে। অন্যদিকে, তামিলনাড়ু উপকূলে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। ঘূর্ণাবর্তের থেকে অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত। অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার উপর তৈরি এই অক্ষরেখার প্রভাবেই বৃষ্টি বাংলায়। সোমবার পর্যন্ত এই বৃষ্টিপাত চলবে দফায় দফায়। মঙ্গলবার থেকে আবহাওয়ার উন্নতি হবে এবং ওই দিন থেকেই ফের জাঁকিয়ে শীত পড়বে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস।

আগামীকালও‌‌ বৃষ্টির পূর্বাভাস :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago