Weather Update

Heat Wave: বেলা ১২টাতেই ৪১ ডিগ্রি ছুঁল শহর মেদিনীপুর! বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গ জুড়ে দাবদাহ, ১৩ জুনের আগে দেখা মিলবেনা বর্ষা রানির

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ১০ জুন: এমনিতেই চলতি মরশুমে চুরমার হয়ে গিয়েছে গরমের সমস্ত ‘অতীত-গরিমা’! গত কয়েক দশকের রেকর্ড ভেঙে ৩০ এপ্রিল (২০২৪) ৪৭ ডিগ্রি (47.13°C)-ও ছুঁয়ে ফেলছিল জেলা শহর মেদিনীপুর তথা পশ্চিম মেদিনীপুর জেলা। সারা দেশের মধ্যে সর্বাধিক তাপমাত্রার রেকর্ড গড়েছিল পশ্চিম মেদিনীপুরের কলাইকুন্ডা। তবে, ৫-মে (43.7°C)-র পর থেকে তাপমাত্রার পারদ একটু একটু করে নামতে শুরু করে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ সমগ্র দক্ষিণবঙ্গেই। ৪০ ডিগ্রির বেশি তাপমাত্রা ওঠেনি গত ১ মাসে। ফের গতকাল অর্থাৎ রবিবার (৯ জুন) প্রায় ৪৩ ডিগ্রি (42.97°C) ছুঁয়ে ফেলে জেলা শহর মেদিনীপুরের তাপমাত্রা! আবহাওয়া দফতরের পূর্বাভাস মিলিয়ে দিয়ে, সোমবার সকাল থেকেও দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ দক্ষিণবঙ্গ জুড়ে চলছে তীব্র দাবদাহ।

ফের তাপপ্রবাহ:

একদিকে ৪০ ডিগ্রির বেশি তাপমাত্রা, অন্যদিকে বাতাসে জলীয়বাষ্পের অস্বস্তিকর উপস্থিতি। ঘেমে-নেয়ে একাকার দক্ষিণবঙ্গবাসী! জেলা শহর মেদিনীপুরের উপকন্ঠে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া বিভাগের (Meteorological Park, Vidyasagar University) রিপোর্ট অনুযায়ী, সোমবার সকাল ১১টা ৪৫ মিনিট নাগাদ মেদিনীপুর শহর তথা সংলগ্ন এলাকার তাপমাত্রা ছিল ৪১.২৮ ডিগ্রি সেলসিয়াস। দুপুর ২টো পর্যন্ত তাপমাত্রা নামারও কোনও ইঙ্গিত নেই! এদিকে, আলিপুর আবহাওয়া দফতরের তরফে বুধবার (১২ জুন) পর্যন্ত তাপপ্রবাহের (Heat Wave) হলুদ সতর্কতা জারি করা হয়েছে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম ও পশ্চিম বর্ধমানে। গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে পূর্ব বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতেও। বুধবার বিকেলের দিকে অবশ্য দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। মৌসম ভবনের পূর্বাঞ্চলীয় (আলিপুর আবহাওয়া দফতরের) শাখার প্রধান সোমনাথ দত্ত জানিয়েছেন, “দক্ষিণবঙ্গে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ঢুকতে একটু দেরি হবে। আগামী ১৩ তারিখের আগে বর্ষার কোনও গল্প নেই!”

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago