Weather Update

Record Temperature: সকাল ৯টা থেকে বইছে লু, বেলা সাড়ে ১২টাতেই প্রায় ৪৭ ডিগ্রি ছুঁয়ে ফেললো শহর মেদিনীপুর! গত কয়েক দশকের রেকর্ড ভেঙে দগ্ধ গোটা জঙ্গলমহল

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩০ এপ্রিল: গত কয়েক দশকের সমস্ত রেকর্ড ভেঙে দিয়ে মেদিনীপুর সহ সমগ্র জঙ্গলমহলের ‘উষ্ণতম দিবস’ হিসেবে রেকর্ড বুকে জায়গা করে নিতে চলেছে আজ, মঙ্গলবার (৩০ এপ্রিল) দিনটি। পূর্বাভাস মতোই, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া সহ সমগ্র জঙ্গলমহল জুড়ে আজ (মঙ্গলবার) সকাল ৯টা থেকেই বইতে শুরু করে লু বা গরম বাতাস। গনগনে আগুনের তাপে সকাল থেকেই পুড়ছেন মেদিনীপুর সহ জঙ্গলমহলবাসী। এর মধ্যেই, পশ্চিম মেদিনীপুরের জেলা শহর মেদিনীপুরের উপকন্ঠে অবস্থিত বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া বিভাগের (Meteorological Park, Vidyasagar University) রিপোর্ট অনুযায়ী, মঙ্গলবার বেলা ১২টা ৪৫ মিনিট নাগাদ জেলা শহর মেদিনীপুর ও সংলগ্ন এলাকার তাপমাত্রা ছিল ৪৬.৯১ ডিগ্রি সেলসিয়াস! যা সম্পূর্ণভাবে ভেঙে গুঁড়িয়ে দিল চলতি মরশুমের যথাক্রমে ২০ ও ২৭ এপ্রিলের ‘সর্বোচ্চ তাপমাত্রা’র রেকর্ড! ওই দু’দিন জেল শহর তথা জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল যথাক্রমে ৪৫.৯৯ এবং ৪৫.৯০ ডিগ্রি সেলসিয়াস।

পুড়ছে মেদিনীপুর সহ জঙ্গলমহল (ছবি- এস. মণ্ডল):

আরও উল্লেখযোগ্য যে, এদিন (মঙ্গলবার) সকাল ১০টা পর থেকেই চড়চড় করে বাড়তে শুরু করে জেলা শহর মেদিনীপুর, কলাইকুন্ডা সহ সমগ জেলা ও জঙ্গলমহলের তাপমাত্রা। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের রিপোর্ট অনুযায়ী, মঙ্গলবার সকাল ১০টা ৪৫ মিনিটে মেদিনীপুর শহর ও সংলগ্ন এলাকার তাপমাত্রা ছিল ৪৫.০৮ ডিগ্রি সেলসিয়াস, সকাল ১১টায় তাপমাত্রা ছিল ৪৫.৬৯ ডিগ্রি সেলসিয়াস, সাড়ে ১১টা নাগাদ তাপমাত্রা ছিল ৪৬ ডিগ্রি সেলসিয়াস, বেলা ১২টা ১৫ মিনিট নাগাদ তাপমাত্রা ছিল ৪৬.৬৩ ডিগ্রি সেলসিয়াস আর বেলা ১২ টা ৪৫ এর তাপমাত্রা ৪৬.৯১ ডিগ্রি সেলসিয়াস! উল্লেখ্য যে, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া বিভাগের ইতিহাসে এই প্রথম জেলা শহর মেদিনীপুর বা পশ্চিম মেদিনীপুর জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৪৬ ডিগ্রি অতিক্রম করল বলে আবহাওয়া বিভাগ সূত্রে জানা গেছে। সেক্ষত্রে ৪৬.৯১ ডিগ্রি সেলসিয়াস (দুপুর ২টো ১৫ মিনিটে ৪৭.০৪ ডিগ্রি সেলসিয়াস) যে গত কয়েক দশকের মধ্যে রেকর্ড তা বলাই বাহুল্য! প্রসঙ্গত, মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া সহ সমগ্র জঙ্গলমহলে তাপপ্রবাহের চরম সতর্কতা বা লাল সতর্কতা জারি করা হয়েছিল আগেই। একটি সূত্রের মতে, আজ, মঙ্গলবার (৩০ এপ্রিল) দিনটিই জঙ্গলমহলের কিছু অংশে শতাব্দীর ‘উষ্ণতম’ দিন হিসেবে চিহ্নিত হতে চলেছে! যদিও, এই বিষয়ে আলিপুর আবহাওয়া দপ্তর বা দিল্লির মৌসম ভবনের তরফে এখনও কিছু নিশ্চিত করা হয়নি। আজ রাতে বা আগামীকাল হয়তো বিষয়টি সম্পর্কে পুরোপুরি নিশ্চিত হওয়া সম্ভব।

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের রিপোর্ট :

অন্যদিকে, আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, ৪ মে বা তারপর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি নামতে পারে। ৫ মে দুই চব্বিশ পরগনা ও দুই মেদিনীপুর সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের কিছু অংশে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ৬ ও ৭ মে-ও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। ফলে আগামী সপ্তাহ থেকেই তাপপ্রবাহ পরিস্থিতির উন্নতি হবে বলে আশাবাদী দক্ষিণবঙ্গবাসী! (আপডেট: বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া বিভাগের রিপোর্ট অনুযায়ী, দুপুর ২টো ১৫ মিনিটে জেলা শহর মেদিনীপুর ও সংলগ্ন এলাকার সর্বোচ্চ তাপমাত্রা ৪৭.০৪ ডিগ্রি সেলসিয়াস! যা হয়তো সত্যি সত্যিই গত কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা’র রেকর্ড বলে আপাতত জানাচ্ছেন আবহাওয়াবিদেরা।)

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া বিভাগের রিপোর্ট:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago