Case

Supreme Court: “OMR ছাড়া যোগ্য-অযোগ্য বিচার কিভাবে?” প্রশ্ন প্রধান বিচারপতির! চাকরি বাতিলে পড়লোনা স্থগিতাদেশ; পরবর্তী শুনানি সোমবার

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ২৯ এপ্রিল: সব পক্ষের বক্তব্য না শুনে ২৫,৭৫৩ জনের চাকরি বাতিলের উপর কোনও স্থগিতাদেশ (স্টে অর্ডার) দিতে চাইলেন না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি.ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন তিন বিচারপতির ডিভিশন বেঞ্চ। কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ‘বিশেষ’ ডিভিশন বেঞ্চের ১৪টি নির্দেশের (রায়ের) মধ্যে শুধুমাত্র একটি নির্দেশের উপরই সোমবার (২৯ এপ্রিল) স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সুপারনিউমারারি পোস্ট সংক্রান্ত সিবিআই তদন্তের উপর দেওয়া হয়েছে স্থগিতাদেশ। উল্লেখ্য যে, বিচারপতি দেবাংশু বসাকের এই সংক্রান্ত নির্দেশ ছিল, সুপারনিউমারারি পোস্ট তৈরী করে অযোগ্যদের বাঁচানোর চেষ্টা করা হয়েছিল রাজ্য সরকারের ক্যাবিনেট মিটিংয়ে বা মন্ত্রীসভার তরফে। তাই, সিবিআই এই সংক্রান্ত তদন্ত চালিয়ে যেতে পারবে এবং প্রয়োজনে কাউকে হেফাজতে নিতে পারবে বলে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মহম্মদ সব্বার রশিদির ডিভিশন বেঞ্চ। কিন্তু, নির্বাচনের সময় মন্ত্রীসভার সদস্যদের যাতে সিবিআই (CBI) জিজ্ঞাসাবাদের মুখোমুখি না হতে হয় (বা, জেলে যেতে না হয়), সেজন্য রাজ্যের তরফে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে আবেদন জানানো হয়। আগামী সোমবার পর্যন্ত তাই সিবিআই তদন্তের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছেন প্রধান বিচারপতি ডি.ওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ।

প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে হল শুনানি:

প্রসঙ্গত, সোমবার (২৯ এপ্রিল) বিকেল ৩টা ৪৫ নাগাদ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি.ওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চে শুনানি শুরু হলে, SSC ও রাজ্য সরকারের তরফে হাইকোর্টের পুরো অর্ডারে স্থগিতাদেশ চাওয়া হয়। প্রধান বিচারপতি চন্দ্রচূড় বলেন, সব পক্ষের বক্তব্য না শুনে এখনই স্থগিতাদেশ দেওয়া সম্ভব নয়। তবে, সুপারনিউমারারি পোস্ট সংক্রান্ত সিবিআই তদন্তের উপর স্থগিতাদেশ দেওয়া হয় এদিন। একইসঙ্গে, এদিনের শুনানিতে প্রধান বিচারপতি ডি.ওয়াই চন্দ্রচূড় যে সমস্ত তাৎপর্যপূর্ণ মন্তব্যগুলি করেন, “২৫ হাজার একটা বড় সংখ্যা! কোনও উপায় না দেখেই হয়তো কলকাতা হাইকোর্টকে পুরো প্যানেল বাতিল করতে হয়েছে।” তিনি এও বলেন, “প্যানেলের বাইরে চাকরি, বড় দুর্নীতি (জালিয়াতি)!” যোগ্য-অযোগ্যদের বিষয়ে তিনি বলেন, “SSC যেহেতু OMR নষ্ট করে দিয়েছে, যোগ্য-অযোগ্যদের আলাদা করা সম্ভব কিভাবে?” যদিও, স্কুল সার্ভিস কমিশনের তরফে চাপে পড়ে বলা হয়, “যোগ্য-অযোগ্যদের আলাদা করতে আমরা প্রস্তুত।” শেষমেশ আগামী সোমবার প্রধান বিচারপতি এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেন। ওই দিন বিস্তারিত শুনানি হতে পারে বলেই আইনজীবীরা জানিয়েছেন। তার আগে আবধি যোগ্য শিক্ষকদের দুশ্চিন্তা যে আপাতত কাটছেনা, তা বলাই বাহুল্য!

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

3 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

3 weeks ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago