Weather Update

Rain Forecast: আগামী চার দিন নিম্নচাপের বৃষ্টিতে ভিজবে দীঘা-কাঁথি থেকে মেদিনীপুর-খড়্গপুর-ঝাড়গ্রাম! জারি হলুদ সতর্কতা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ৯ সেপ্টেম্বর: আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। আগামী ২৪ ঘন্টায় তা আরও গভীর নিম্নচাপে পরিণত হবে বলে হাওয়া অফিসের অনুমান। তার জেরেই দুই মেদিনীপুর, দুই চব্বিশ পরগণা সহ দক্ষিণবঙ্গে আগামী চারদিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার এই বিষয়ে আলিপুর আবহাওয়া দফতর বিজ্ঞপ্তি জারি করেছে। শনিবার (১০ সেপ্টেম্বর) ভারী বৃষ্টির ‘হলুদ সতর্কতা’ জারি করা হয়েছে দুই মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগণা জেলায়। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। অপরদিকে, রবিবার ও সোমবার (১১-১২ সেপ্টেম্বর) অবধি ভারী বৃষ্টিপাতের ‘হলুদ সতর্কতা’ জারি করা হয়েছে দুই মেদিনীপুর, দুই চব্বিশ পরগণা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম জেলার বিভিন্ন অংশে। কিছু কিছু এলাকায় অতি ভারী বৃষ্টিপাত হবে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) পুরুলিয়া, বাঁকুড়া, নদীয়া, বীরভূম, মালদা, মুর্শিদাবাদ, দুই বর্ধমান জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। এই ক’দিন উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতের বিষয়েও সতর্ক করে দেওয়া হয়েছে। আজ, শুক্রবার বিকেলের পর থেকেই উপকূলীয় জেলাগুলোতে বজ্র-বৃষ্টি হতে পারে বলেও আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে।

আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞপ্তি:

উল্লেখ্য যে, পশ্চিম মধ্য এবং তৎসংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। আগামী ৪৮ ঘন্টায় এই নিম্নচাপটি আরও কিছুটা শক্তি বাড়িয়ে পশ্চিম মধ্য এবং সংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করবে এবং গভীর নিম্নচাপে পরিণত হবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। এই নিম্নচাপের অবস্থান হবে উত্তর-অন্ধ্র প্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলে। এই নিম্নচাপের কারণেই প্রচুর জলীয় বাষ্প পূর্ণ বাতাস বাংলায় প্রবেশ করবে। যার জেরে আগামী ১০ সেপ্টেম্বর থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। একইসঙ্গে উপকূলবর্তী পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগণা প্রভৃতি এলাকায় ৪০ থেকে ৪৫ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে বলেও সতর্ক করে দেওয়া হয়েছে। এই চারদিনের জন্য মৎস্যজীবীদের সমুদ্রযাত্রায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। দীঘা ও মান্দারমণি’র সমুদ্র সৈকতের জন্য বিশেষ সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে। (Feature Image – S. Mondal)

বিজ্ঞাপন (Advertisement) :

বিজ্ঞাপন (Advertisement):

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

2 months ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago