দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, সায়ক পন্ডা, ৩ জুন: “বর্ষা এলো বর্ষা এলো…”! নির্ধারিত দিনেই এলেন বর্ষা রাণী। পূর্বাভাস অনুযায়ী কেরল উপত্যকায় বৃহস্পতিবার (৩ রা জুন) দুপুর থেকেই শুরু হয়েছে বৃষ্টি। হাওয়া অফিস জানিয়েছে, এই মরসুমে তুলনামূলক বেশি শক্তিশালী হয়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। পাশাপাশি, এবার, ১০১ শতাংশ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনকি জানা গিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর বঙ্গোপসাগরীয় শাখা ব্যাপক বৃষ্টিপাত ঘটাবে উত্তরপূর্বের রাজ্যগুলিতে। বঙ্গে বর্ষা প্রবেশ করতে চলেছে ১২ ই জুনের আশেপাশে।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, এই মরশুমে টানা ৪ মাস ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, ২০১৯ ও ২০২০-তে সারা দেশে বর্ষা ছিল স্বাভাবিক। এবারও ঠিক সেইরকম হতে চলেছে বলে জানিয়েছেন আবহাওয়া দফতরের ডিজি মৃত্যুঞ্জয় মহাপাত্র। আবহাওয়া দফতর প্রাথমিভাবে জানিয়েছে, এইবছর ১২ জুন পশ্চিমবঙ্গে বর্ষা প্রবেশ করতে পারে। প্রসঙ্গত উল্লেখ্য, গতবছর রাজ্যে বর্ষা এসেছিল ১১ জুন।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…