Weather Update

Cold Wave: একধাক্কায় ৩ ডিগ্রি নামল শহর মেদিনীপুরের তাপমাত্রা! জঙ্গলমহলে শৈত্যপ্রবাহের সতর্কতা আগামী ৩ দিন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ১২ ডিসেম্বর: হু হু করে নামছে দক্ষিণবঙ্গের তাপমাত্রা! আগামী ৩ দিন শৈত্যপ্রবাহের সতর্কতা জঙ্গলমহল তথা পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে। এদিকে, বৃহস্পতিবার সন্ধ্যায় মেদিনীপুর শহরের উপকন্ঠে অবস্থিত বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া বিভাগ (Meteorological Park, Vidyasagar University) সূত্রে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, গত চব্বিশ ঘন্টায় জেলা শহর মেদিনীপুর সহ সংলগ্ন এলাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.১৫ ডিগ্রি সেলসিয়াস। যা গতকাল অর্থাৎ বুধবারের তুলনায় ৩ ডিগ্রি সেলসিয়াস কম। বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.১৭ ডিগ্রি সেলসিয়াস। আবার, মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস। যা বুধবারের তুলনায় প্রায় সাড়ে ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি! বলাই বাহুল্য, শুধু মেদিনীপুর নয় সমগ্র দক্ষিণবঙ্গ জুড়েই বুধবার থেকে হু হু করে নামতে শুরু করেছে তাপমাত্রার পারদ। আগামী রবিবার পর্যন্ত (১৫ ডিসেম্বর) এই পারদ-পতন চলবে বলে অগেই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

তাপমাত্রা নামছে হু হু করে:

বিজ্ঞাপন (Advertisement):

উল্লেখ্য, উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে হু হু করে শুকনো বাতাস ঢোকার ফলেই যে অবশেষে দক্ষিণবঙ্গ জুড়ে কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে; তা জানিয়েছে হাওয়া অফিস। এর প্রভাবেই রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় রাতের তাপমাত্রা থাকবে স্বাভাবিকের চেয়ে নীচে। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের পাঁচটি জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতাও জারি করা হয়েছে। তালিকায় রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূম। এছাড়াও, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলাতেও কনকনে ঠান্ডা পড়বে বলে জানানো হয়েছে। উত্তর এবং দক্ষিণ বাংলার সব জেলাতেই রাতের তাপমাত্রা কমবে এই ক’দিন। হাওয়া অফিস জানিয়েছে, রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়েও দুই থেকে চার ডিগ্রি কম থাকবে রবিবার পর্যন্ত।

আবেদন:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago