Wildlife

আস্ত হাঁস সাবাড় করে দিয়ে প্রায় ৫ ফুট লম্বা-২৫ কেজির ‘ময়াল সাপ’ ধরা পড়লো পশ্চিম মেদিনীপুরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ জুন: পশ্চিম মেদিনীপুরে উদ্ধার হলো বিশাল মাপের ময়াল সাপ বা ইন্ডিয়ান রক পাইথন। সোমবার সকালে কেশিয়াড়ি ব্লকের খাজরার বগডিয়াশোল গ্রামের দুলাল চন্দ্র দুয়ার গোয়ালঘর থেকে উদ্ধার করা হয় এই ময়াল সাপটি। বিশাল মাপের এই সাপটি দেখে স্বাভাবিকভাবেই বাড়ির লোক ও গ্রামবাসীরা আতঙ্কিত হয়ে পড়েন! খবর দেওয়া হয় নিকটবর্তী ফরেস্ট অফিস বা বনদপ্তরে। বনদপ্তরের কর্মীরা এসে সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়। প্রত্যক্ষদর্শীদের মতে, প্রায় ৫ ফুট (মতান্তরে, ৭ ফুট) ওজনের সাপটির ওজন হবে ২০-২৫ কেজি বা তার বেশি!

ধরা পড়ে যাওয়া ময়াল সাপটি :

প্রসঙ্গত উল্লেখ্য, রবিবার রাতেই কাছাকাছি জঙ্গল থেকে গোয়ালঘরে ঢুকে পড়ে সাপটি। দুলাল বাবু জানালেন, “গতকাল রাতের দিকে আমাদের গোয়াল ঘর থেকে হাঁসের চিৎকার শুনতে পাই। তখনই কিছু একটা আন্দাজ করেছিলাম। সকালবেলা গোয়াল ঘরের দরজা খুলে দেখি হাঁস নেই! তারপরই এটিকে দেখতে পেয়ে চক্ষু চড়কগাছ! এরপর, গ্রামবাসীদের সহায়তায় বনদপ্তরে খবর দিই।” গ্রামবাসীরা এটিকে অজগর সাপ বলে মনে করলেও, বনদপ্তর সূত্রে জানা যায়, এটি ইন্ডিয়ান রক পায়থন (Indian Rock Python) বা ময়াল সাপ। পরিবেশ কর্মী রাকেশ সিংহ দেব জানিয়েছেন, “এটি অজগর না হলেও, কাছাকাছি প্রজাতির ইন্ডিয়ান রক পায়থন বা ময়াল সাপ। গ্রামবাসীরা যে এটিকে না মেরে, বনদপ্তরের হাতে তুলে দিয়েছেন, সেজন্য ধন্যবাদ।”

বিশাল মাপের ময়াল সাপ :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago