Blood Donation

বিধায়ক ও মন্ত্রীদের উপস্থিতিতে মেদিনীপুর শহরে দু’দুটি রক্তদান শিবিরের আয়োজনে শাসকদল

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ জুন: সোমবার মেদিনীপুর শহরের ৫ নং ওয়ার্ডের বিধাননগর মাঠে মেদিনীপুর বিধানসভার বিধায়িকা জুন মালিয়ার সহযোগিতায় এবং শহর মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি রক্তদান শিবিরের আয়োজন হয়। মূলত, শহর তৃণমূলের সভানেত্রী মৌ রায়ের পরিচালনায় আয়োজিত এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন, পশ্চিম মেদিনীপুর জেলার একঝাঁক বিধায়ক ও মন্ত্রী। শালবনীর বিধায়ক তথা রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাত, ডেবরার বিধায়ক তথা কারগরী উন্নয়ন মন্ত্রী হুমায়ুন কবীর, কেশপুর বিধানসভার বিধায়ক তথা গ্রামোন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী শিউলি সাহা সহ জেলার একাধিক বিধায়ক উপস্থিত ছিলেন রক্তদাতাদের উৎসাহিত করার জন্য। মেদিনীপুর বিধানসভার বিধায়িকা জুন মালিয়া জানান, “বর্তমানে কোভিড পরিস্থিতিতে রক্ত সংকটের জন্য মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই রক্তদান শিবির। আগামীদিনে আরও নানান সমাজসেবা মুলক কাজে এই মহিলা তৃণমূল কংগ্রেস থাকবে।” আগামীদিনে বঙ্গজননী সংগঠন তৈরি করে, মেদিনীপুর শহর থেকেই নানা কর্মসূচি শুরু করা হবে বলেও জানিয়েছেন জুন মালিয়া।

মেদিনীপুর শহরে মহিলা তৃণমূলের উদ্যোগে রক্তদান শিবির :

অপরদিকে, মহিলা তৃণমূল কংগ্রেসের রক্তদান শিবির ছাড়াও এদিন মেদিনীপুর শহরের ২২ নং ওয়ার্ডের পরিচালনায় আরও একটি রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বিধায়িকা জুন মালিয়া। এই অনুষ্ঠানটির প্রধান উদ্যোক্তা ছিলেন জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক সুজয় হাজরা। জুন মালিয়া ছাড়াও এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বনাথ পান্ডব, সুকুমার পড়িয়া ‌প্রমুখ। দুটি রক্তদান শিবিরেই শতাধিক রক্তদাতা অংশগ্রহণ করেছিলেন।

২২ নং ওয়ার্ডের রক্তদান শিবির :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago