Accident

গভীর রাতে ভয়াবহ দুর্ঘটনা মেদিনীপুরে! শালবনী থানার টহলরত গাড়িকে ধাক্কা ট্রাকের, আশঙ্কাজনক দুই পুলিশকর্মী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ আগস্ট: গভীর রাতে ভয়াবহ দুর্ঘটনায় আহত পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী থানার ৫ পুলিশকর্মী, আশঙ্কাজনক ২ জন! একজনের চিকিৎসা চলছে মেদিনীপুর মেডিক্যাল কলেজে এবং অপরজনকে স্থানান্তরিত করা হল কলকাতায়। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২৬ আগস্ট) রাত্রি ২ টো নাগাদ। পুলিশ সূত্রে জানা গেছে, মেদিনীপুর শহরের কেরানীচটি এবং শালবনী থানার ভাদুতলা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে অবস্থিত মেদিনীপুর সিটি কলেজের সামনে ৬০ নং জাতীয় সড়কের উপর রাতের টহল (নাইট পেট্রোলিং) চলছিল শালবনী থানার পুলিশকর্মীদের। রাত্রি ২ টো নাগাদ ৪ জন পুলিশকর্মী সহ গাড়ির চালক গাড়ির মধ্যেই ছিলেন। সেই সময় মেদিনীপুর গামী একটি ট্রাক রাস্তার বেশ কিছুটা ধারে দাঁড়িয়ে থাকা পুলিশ ভ্যানে সজোরে ধাক্কা মারে! গুরুতর আহত হন ভেতরে থাকা ৫ জনই। তাঁদের সঙ্গে সঙ্গে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয়। পৌঁছন শালবনী থানার আইসি গোপাল বিশ্বাস সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। যে ২ জনের আঘাত সবথেকে গুরুতর ছিল, তাঁদের মধ্যে একজনকে স্থানান্তরিত করা হয় কলকাতায়। এদিকে, সুযোগ বুঝে ট্রাকের চালক ও খালাসি পালিয়ে যায়। ট্রাকটিকে আটক করেছে পুলিশ।

আহতদের নিয়ে আসা হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে :

বৃহস্পতিবার রাতে দু’টো নাগাদ ঘটে যাওয়া এই দুর্ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে! পুলিশ সূত্রে জানা গেছে নাইট পেট্রোলিংয়ের সময় একটি দশ চাকার ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে পুলিশ গাড়িটিকে। চালক পালিয়ে যাওয়ায় মদ্যপ ছিল কিনা এখনও পরিষ্কার নয়, তবে তাদের (চালক ও খালাসি) খোঁজে তল্লাশি চলছে। আশঙ্কাজনক দুই পুলিশকর্মী হলেন কনস্টেবল বিপ্লব পান্ডা এবং এন ভি এফ কর্মী পরিমল সিং। বিপ্লব-কে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। পরিমল চিকিৎসাধীন মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। বাকি ৩ জনের আঘাত তুলনায় স্বল্প হওয়ায়, মেদিনীপুর মেডিক্যাল কলেজে প্রাথমিক চিকিৎসার পর সকালে ছেড়ে দেওয়া হয়েছে। ঘাতক ট্রাকটিকে শালবনী থানায় আটক করে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

গুরুতর আহত এক পুলিশকর্মী :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago