Accident

পশ্চিম মেদিনীপুরে প্রাক্তন সেনাকর্মীকে ধাক্কা দিয়ে বেরিয়ে গেল পুলিশের গাড়ি! উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলেন স্থানীয়রা

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ৬ জানুয়ারি: পশ্চিম মেদিনীপুরে প্রাক্তন এক সেনাকর্মীকে ধাক্কা দিয়ে বেরিয়ে যাওয়ার অভিযোগ উঠল একটি পুলিশ গাড়ির বিরুদ্ধে! এলাকাবাসীর অভিযোগ, ধাক্কা দিয়ে, দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তির চিকিৎসার ব্যবস্থা না করে, দ্রুত বেগে বেরিয়ে যায় পুলিশের গাড়িটি। স্থানীয়রা ওই ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে, হাসপাতালে ভর্তি করেন। ঘটনায় দেখা দিয়েছে চরম উত্তেজনা! বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটা নাগাদ ঘটনাটি ঘটেছে, পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার ঘাটাল-চন্দ্রকোনা রাজ্য সড়কের উপর ভৈরবপুর এলাকায়। এই ঘটনার পর রাজ্য সড়কে সৃষ্টি হয় তীব্র যানজটের। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে চন্দ্রকোনা থানার পুলিশ। তাঁরা জানিয়েছেন, পুলিশের গাড়িটি তাঁদের থানার নয়। তাঁরা তদন্ত করে দেখবেন।

উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলেন স্থানীয়রা :

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল নাগাদ চন্দ্রকোনা থেকে ঘাটালগামী একটি পুলিশ গাড়ি দ্রুতবেগে যাওয়ার সময় চন্দ্রকোনার খেজুরডাঙ্গার বাসিন্দা বাবলু ভূঁইয়া (৫৮) নামে এক ব্যক্তিকে ধাক্কা মারে! বাবলু একজন অবসরপ্রাপ্ত সেনাকর্মী বলে জানা গেছে। এলাকাবাসীদের অভিযোগ, পুলিশ গাড়ি ধাক্কা মারার পরে, ওই ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে না নিয়ে গিয়ে, দ্রুতবেগে পালিয়ে যায়! স্থানীয়রাই তাঁকে উদ্ধার করে ঘাটাল মহকুমা হাসপাতালে ভর্তি করেন।‌ এই ঘটনায় প্রশ্ন‌ উঠছে, পুলিশের কি নূন্যতম মানবিকতা দেখানোর প্রয়োজন ছিলনা? এই প্রশ্ন তুলে এলাকাবাসী সাময়িক বিক্ষোভও দেখান। যদিও, চন্দ্রকোনা থানার পক্ষ থেকে দাবি করা হয়েছে, চন্দ্রকোনা থানার গাড়ি এই ঘটনা ঘটায়নি। পুরো বিষয়টি পুলিশ তদন্ত করে দেখবে। গাড়িটির সন্ধান শুরু করা হচ্ছে।

ঘটনাস্থলে উত্তেজনা :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago