Accident

Accident: মুখ্যমন্ত্রীর মেদিনীপুরের সভা থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে ঘাটাল পৌরসভার ভাইস-চেয়ারম্যানের গাড়ি, আহতদের ভর্তি করা হল হাসপাতালে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৮ মে:মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা থেকে ফেরার পথে দুর্ঘটনা! দুর্ঘটনার কবলে ঘাটাল পৌরসভার ভাইস-চেয়ারম্যানের চারচাকা। গুরুতর আহত ভাইস চেয়ারম্যান বা উপ পৌরপ্রধান অজিত দে সহ ৪ জন। তাঁদের ভর্তি করা হয়েছে ঘাটাল মহকুমা হাসপাতালে। জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ শ্যামপদ পাত্র জানিয়েছেন, “ইতিমধ্যে চিকিৎসা শুরু হয়েছে। আমি নিজে পরিস্থিতির দিকে নজর রাখছি। অবস্থার অবনতি হলে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হবে।”

আহত অজিত দে:

জানা গেছে, পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর শহর থেকে দাসপুর হয়ে ঘাটালের দিকে যাচ্ছিল তাঁদের চারচাকা গাড়িটি। দাসপুর সংলগ্ন বকুলতলার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় গাড়িটি। সঙ্গে সঙ্গে স্থানীয়দের তৎপরতায় এবং পুলিশের উদ্যোগে তাঁদের ঘাটাল মহকুমা হাসপাতালে পাঠানো হয়। ভাইস চেয়ারম্যান অজিত দে ছাড়াও গাড়িতে ছিলেন আরো দুই তৃণমূল কর্মী। তাঁরাও আহত হয়েছেন। কমবেশি সকলেই শরীরে ও মাথায় চোট পেয়েছেন। অজিত দে’র মাথায় ও পায়ে আঘাত লেগেছে। তাঁর পায়ে স্টিচ করা হয়েছে এবং এক্স-রে করা হয়েছে বলে জানা গেছে। আহত হয়েছেন গাড়ির চালক-ও। এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে জানিয়েছেন ঘাটাল জেলা তৃণমূলের নেতা তথা জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ শ্যামপদ পাত্র।

আহত এক তৃণমূল কর্মী :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago