দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ জুন: আজ বিশ্ব পরিবেশ দিবস। চারপাশে চলছে বৃক্ষরোপণ কর্মসূচি। আর, এর মধ্যেই এক মর্মান্তিক খবর পাওয়া গেল পশ্চিম মেদিনীপুরে। গাছ কাটতে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের! জানা গেছে, গাছ কাটা মেশিনের ত্রুটির কারণে ইলেকট্রিক শক লেগে মৃত্যু হয়েছে ওই যুবকের। মৃতের নাম সুবল জানা (৪০)। পেশায় গাছ কাটার শ্রমিক। বাড়ি বেলদা থানার নহপাড় গ্রামে। এই ঘটনায় এলাকাজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে!
স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির কাছে একটি বাগানে গাছ কাটার শ্রমিক হিসেবে সকালে ওই যুবক কাজে যান। কাজ চলার বেশ কিছুক্ষন পর, যন্ত্রের ত্রুটির কারণে কারেন্ট শক লাগে! পরে গুরুতর আহত অবস্থায় ওই যুবককে বেলদা গ্রামীন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষনা করে! জানা গেছে, পরিবারে একমাত্র রোজগেরে ছিল ওই যুবক। তাঁর এই মর্মান্তিক মৃত্যুতে শোকস্তব্ধ সকলেই! পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…