Accident

Jhargram: বাইক আরোহীকে বাঁচাতে গিয়ে ঝাড়গ্রামের নামকরা স্কুলের প্রাচীর ভেঙে ঢুকে গেল বাস, চাপা পড়লেন ১ ব্যক্তি

স্বর্ণদীপ বাগ, ঝাড়গ্রাম, ১ ফেব্রুয়ারি: ঝাড়গ্রাম শহরের সারদাপীঠ মোড়ে সারদা বিদ্যাপীঠের প্রাচীর ভেঙে ঢুকে পড়ল একটি যাত্রীবাহী বাস। বাসের নিচে চাপা পড়লেন এক ব্যক্তি এবং একটি গরু। মর্মান্তিক দুর্ঘটনটি ঘটেছে বুধবার বেলা ১ টা নাগাদ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, লোধাশুলি থেকে ঝাড়গ্রাম শহরে প্রবেশের মুখে সারদা বিদ্যাপীঠ স্কুলের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি স্কুলের প্রাচীর ভেঙে ঢুকে পড়ে। এর ফলে, বাসের নিচে চাপা পড়ে যান এক পথচারী এবং একটি গরু। মুহূর্তের মধ্যে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় ঝাড়গ্রাম থানার পুলিশ। ঘটনাস্থলে গিয়ে পুলিশ বাসের নিচ থেকে চাপা পড়ে যাওয়া ব্যক্তিকে আশঙ্কা জনক অবস্থায় উদ্ধার করে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে। তবে তাঁর নাম ও পরিচয় এখনও জানা যায়নি।

প্রাচীর ভেঙে ঢুকে গেল বাস:

জানা যায়, এক বাইক চালক বাসের সামনে এসে গিয়েছিলেন। তাঁকে বাঁচাতে গিয়েই নিয়ন্ত্রণ হারান বাসের চালক। ৫ নং রাজ্য সড়কের পাশেই থাকা স্কুলের প্রাচীর ভেঙে ঢুকে যায় বাসটি। চাপা পড়েন নিরীহ এক পথচারী! এই মুহূর্তে ঝাড়গ্রাম হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি। এদিকে, দুর্ঘটনার পরই বাসের চালক পলাতক। পুলিশ বাসটিকে আটক করেছে। ওই ঘটনার পর ঝাড়গ্রাম-লোধাশুলি রাজ্য সড়কে সাময়িকভাবে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। যার ফলে সমস্যায় পড়েন বহু মানুষ। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ আধিকারিকরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে, ভয়াবহ এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে।

ঘটনাস্থলে উত্তেজনা:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago