Accident

Tragic Accident: কানে ফোন, হেলমেট ঝোলানো বাইকে! পশ্চিম মেদিনীপুরের শালবনীতে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু ব্যবসায়ীর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩০ মার্চ:মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল বাইক আরোহীর! হেলমেট থাকলেও, তা মাথায় ছিলোনা, ঝোলানো ছিল বাইকে। এই অবস্থায়, একটি জেসিবি-কে ওভারটেক করতে গিয়ে, উল্টো দিক থেকে আসা দ্রুতগতির পিকাপ ভ্যানের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হল, বছর ৪৭ এর ব্যবসায়ী গৌতম রায় (পিন্টু) এর। তাঁর বাড়ি লালগড়ের বামাল এলাকায়। পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের পেঁচাপাড়ায় রাজ্য সড়কের উপর এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে বুধবার সকাল এগারোটা নাগাদ। মৃতদেহ উদ্ধার করে শালবনী থানার অধীন পিড়াকাটা ফাঁড়ির পুলিশ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়!

মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু গৌতম রায় নামে ব্যক্তির :

পুলিশ সূত্রে জানা গেছে, পেশায় ব্যবসায়ী গৌতম বাবু পিড়াকাটার দিক থেকে ভাদুতলার দিকে যাচ্ছিলেন নিজের বাইক চালিয়ে। পেঁচাপাড়ার কাছে, একটি জেসিবি-কে ওভারটেক করে এগিয়ে যাওয়ার সময়ই উল্টো দিক থেকে আসা দ্রুতগতির পিকাপ ভ্যানের সঙ্গে মুখোমুখি ধাক্কায় লুটিয়ে পড়েন তিনি! প্রত্যক্ষদর্শীদের মতে, সেই সময় তাঁর কানে ছিল মোবাইল ফোন। হয়তো মনোযোগে সামান্য বিঘ্ন ঘটেছিল! তার উপর, হেলমেট টিও মাথায় ছিলোনা। মাথাতেই গুরুতর চোট পেয়ে, ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে। খবর পেয়েই, দ্রুত পিড়াকাটা পুলিশ পোস্টের আধিকারিকরা গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। জানা গেছে, গৌতম বাবু সম্প্রতি শালবনীর সাতপাটী এলাকায় রান্নাঘরের চিমনির ব্যবসা শুরু করছিলেন। বাড়ি লালগড়ের বামালে। তাঁর এই অকাল মৃত্যুতে শোকস্তব্ধ পরিবারের সদস্যরা!

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago