Accident

Paschim Medinipur: ডেবরা টোল-প্লাজার কাছে জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু ৫ ফুল চাষি সহ ৬ জনের! লক্ষ্মীপুজোর সকালেই শোকের ছায়া পশ্চিম মেদিনীপুরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৮ অক্টোবর: কোজাগরী লক্ষ্মীপুজোর ভোরেই পশ্চিম মেদিনীপুরে নেমে এলো শোকের প্রগাঢ় অন্ধকার! পিকাপ ভ্যানে (407 লরি) ফুল তোলার (বোঝাই করার) সময় পেছন থেকে আসা একটি সিমেন্ট বোঝাই ট্রাক পিষে দিল পশ্চিম মেদিনীপুরের ৫ জন ফুল চাষিকে। মৃত্যু হল ওই পিকাপ ভ্যানের চালকেরও। আশঙ্কাজনক অবস্থায় আরও ৪ জন ফুল চাষি-কে ভর্তি করা হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। তাঁদের মধ্যে ১ জনকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে বলেও জানা গেছে। শনিবার ভোররাতে (ভোর ৩টা নাগাদ) ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর গ্রামীণ থানার বুড়ামালা বাজারে (ডেবরা টোলপ্লাজা সংলগ্ন) ১৬ নং জাতীয় সড়কের উপর।

বুড়ামালা বাজারে ঘটে এই দুর্ঘটনা :

পুলিশ ও হাসপাতাল সূত্রে মৃত ও আহতদের নাম ও পরিচয় জানা গেছে শনিবার সকালে। মৃত ৫ ফুলচাষি হলেন, যথাক্রমে- কুশদ্ধজ কর (৪৫), মুকসুদপুর; কালিপদ দাস (৩৬), কেঁউসী; নান্টু দাস (৩৮), কেঁউসী; মানস বাগ (৩৭), মুকসুদপুর এবং টোটন পাত্র (৩০), মুকসুদপুর। এছাড়াও মৃত্যু হয়েছে ফুল বোঝাই পিকাপ ভ্যানের চালকেরও। অপরদিকে, মর্মান্তিক এই দুর্ঘটনায় আহতরা হলেন যথাক্রমে- সুরেন সী (৫৫), স্বপন সামন্ত (৪৫), উত্তম বাগ (৩৮) এবং রবিন সামন্ত (৪২)। তাঁরাও খড়্গপুর গ্রামীণের মুকসুদপুর ও কেঁউসী এলাকারই বাসিন্দা বলে জানা গেছে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে পুলিশের তরফে। ঘাতক ট্রাকটিকে ইতিমধ্যে আটকও করেছে খড়্গপুর গ্রামীণ থানার পুলিশ। ঘটনা ঘিরে জেলা জুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া!

জানা যায়, অন্যান্য দিনের মতো শনিবার (২৮ অক্টোবর) ভোররাতেও বুড়ামালা বাজারে জাতীয় সড়কের উপর কোলাঘাট মুখী পিকআপ ভ্যানে ফুল বোঝাই করছিলেন এলাকার ফুল চাষিরা। হঠাৎই রাত্রি ২টা ৫০ নাগাদ পেছন থেকে কোলাঘাট গামী একটি সিমেন্ট বোঝাই ট্রাক দ্রুত গতিতে এসে একই অভিমুখে থাকা ওই পিকআপ ভ্যানে ধাক্কা মেরে পাশের নয়ানজুলিতে পড়ে যায়। আকস্মিক এই দুর্ঘটনায় প্রায় ১৫ জন ফুল চাষির মধ্যে ৫ জন ফুল চাষির ঘটনাস্থলেই মৃত্যু হয়। মৃত্যু হয় পিকআপ ভ্যানের চালকেরও। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চারজন ফুল চাষিকে মেদিনীপুর মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়। স্থানীয়দের তৎপরতায় ঘাতক ট্রাকটিকে আটক করে পুলিশ। প্রাথমিক অনুমান, ঘন অন্ধকার এবং কুয়াশার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। তবে, স্থানীয়দের দাবি ওই এলাকায় অবিলম্বে পুলিশের ব্যারিকেড করা প্রয়োজন। বুড়ামালা বাজার সংলগ্ন এলাকায় একটি ব্রিজেরও দাবি জানিয়েছেন তাঁরা।

লক্ষ্মীপুজোর সকালেই শোকের ছায়া পশ্চিম মেদিনীপুরে (প্রতীকী ছবি, ছবি- এস. মন্ডল) :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago