Accident

West Midnapore: সামান্য অন্যমনস্ক হয়ে পড়াতেই কর্তব্যরত রেলকর্মীকে ধাক্কা দিয়ে বেরিয়ে গেল দুরন্ত গতির রাজধানী! মর্মান্তিক দুর্ঘটনা পশ্চিম মেদিনীপুরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ আগস্ট: স্টেশনে দাঁড়িয়ে থাকা যাত্রী-শূন্য নতুন লোকাল ট্রেনের রেক পাস করাচ্ছিলেন। সেই সময় ওয়াকিটকিতে কথাও বলছিলেন বলে অনুমান। আর, এই সব কারণেই হয়তো সামান্য অন্যমনস্ক হয়ে পড়েছিলেন। তার মধ্যেই হাজির মৃত্যুদূত! দুরন্ত গতির রাজধানী এক্সপ্রেস ধাক্কা দিয়ে বেরিয়ে যায় রেলকর্মী ওয়াই. আর.সি নাইডু-কে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর! মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা সংলগ্ন বাখরাবাদ স্টেশনে। রেল পুলিশের তরফে মৃতদেহ উদ্ধার করে তদন্ত শুরু করা হয়েছে।

দুর্ঘটনা:

প্রসঙ্গত, বাখরাবাদ স্টেশনের কাছে দাঁড়িয়ে থাকা নতুন একটি লোকাল ট্রেনের রেক খড়্গপুর স্টেশনে নিয়ে যাওয়ার কাজে ব্যস্ত ছিলেন রেলের গার্ড নাইডু। জানা যায়, চতুর্থ লাইনে দাঁড়িয়ে থাকা নতুন ওই লোকাল ট্রেনটিকে খড়্গপুর রওনা করানোর কথা ছিল। সেই সময়ই তৃতীয় লাইন দিয়ে ডাউনে যাচ্ছিল রাজধানী এক্সপ্রেস। আর, রাজধানীর ধাক্কাতেই ছিটকে পড়েন ওই রেলকর্মী। ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু হয় বছর ৫০-এর রেলকর্মীর। অনুমান করা হচ্ছে, ওয়াকিটকিতে কথা বলতে বলতে বা কোনো কারণে লাইনের কাছাকাছি চলে এসেছিলেন তিনি। তাঁকে সাইড থেকে ধাক্কা মারে রাজধানী এক্সপ্রেস। রেল সূত্রে জানা গেছে, তাঁর হাতে থাকা ওয়াকিটকি প্রায় ৫০ মিটার দূরে ছিটকে পড়ে! রক্তাক্ত ও ক্ষতবিক্ষত হয়ে যায় রেলকর্মীর দেহ-ও। তাঁর দেহ উদ্ধার করে তদন্ত শুরু করেছে খড়্গপুর জিআরপি। ওই রেলকর্মী খড়্গপুর ডিভিশনে কর্মরত ছিলেন বলে জানা গেছে। ঘটনায় গভীর শোক প্রকাশ করা হয়েছে রেলের তরফে। এক রেল আধিকারিক জানিয়েছেন, “উনি রেলের গার্ড ছিলেন। রেল যাতে দুর্ঘটনায় না পড়ে, তাই দেখা ওনার কাজ ছিল। এদিনও সেই কাজই করছিলেন। কিন্তু, সামান্য অন্যমনস্ক হয়ে পড়াতেই এমন মর্মান্তিক ঘটনা ঘটে গেল। আমরা শোকস্তব্ধ!”

বাখরাবাদ স্টেশন :

বিজ্ঞাপন (Advertisement) :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago