Investigation

Anubrata: বুধেই কি গারদে পা অনুব্রত’র? ডাক পড়লো ফের! ‘অপেক্ষা করছেন পার্থ’ মিম ছড়াচ্ছে ফেসবুকে, একে একে মানিক-পরেশ; বুঝে গেছে দল-ও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ৯ আগস্ট: মঙ্গলে ডাক বুধে পা? তেমনটাই জল্পনা ছড়াচ্ছে নেট দুনিয়া থেকে রাজ্য রাজনীতির অন্দরমহলে। সোমবার সিবিআই ডাক উপেক্ষা করে এসএসকেএম (SSKM) হাসপাতাল থেকে নিজের চিনার পার্কের আবাসন থেকে সোজা বীরভূমে পাড়ি দিয়েছিলেন অনুব্রত। কারণ, SSKM তাঁকে ভর্তি নেয়নি! সেই দুঃখ বুকে নিয়ে বোলপুরে পৌঁছতে না পৌঁছতেই মঙ্গলবার প্রথমে ইমেইল করে এবং তারপর বাড়িতে নোটিশ পাঠিয়ে ফের বুধবার (১০ আগস্ট) তাঁকে ডেকে পাঠালো সিবিআই (CBI)। বুধবার সকাল ১১ টায় নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছে। ওয়াকিবহাল মহল মনে করছে, জিজ্ঞাসাবাদে সন্তুষ্ট না হলেই গ্রেফতার করা হতে পারে অনুব্রত-কে। আর, বুধবার হাজিরা না দিলে তো অবশ্যই তাঁকে গ্রেপ্তার করা হবে! ঢোকানো হবে সিবিআই-এর গারদে! তারপর তোলা হবে আদালতে। এমনটাই মত বিশেষজ্ঞদের। এদিকে, তাঁর চিকিৎসক (বোলপুর) চন্দ্রনাথ অধিকারী জানিয়েছেন, “অনুব্রতর ইনফেকশন ছড়িয়েছে। বেড রেস্ট প্রয়োজন!”

Anubrata Mandal (File Photo) :

এই পরিস্থিতিতে, কি করা হবে অনুব্রত-কে নিয়ে? দিল্লি থেকে পৌঁছেছেন সিবিআই-এর শীর্ষ আধিকারিক অজয় ভাটনগর। গ্রেফতার করার বিষয়টি নিয়েই তাই জল্পনা ছড়াচ্ছে! ইতিমধ্যে, তাঁর দেহরক্ষী সায়গল হোসেন-কে জিজ্ঞাসাবাদ করে অনেক তথ্য উদ্ধার করেছে সিবিআই। স্বাভাবিকভাবে তাই, অনুব্রত’র সঙ্গে সায়গলের তথ্যের অসঙ্গতি পাওয়া গেলেই তাঁকে গ্রেপ্তার করা হতে পারে বলে মনে করছে সংশ্লিষ্ট বিভিন্ন মহল। তা হয়তো বুঝতে পেরেছে দল বা সরকার-ও। তাই, সোমবার অনুব্রত-কে ভর্তি নেওয়া হয়নি SSKM এর উডবার্ণ ওয়ার্ডে। বেরোনোর পর আবার শুনতে হয়েছে, “গরু চোর গরু চোর” চিৎকার! এদিকে, সংশ্লিষ্ট সূত্রে পাওয়া খবর অনুযায়ী, গত ১০ বছর ধরে প্রাথমিক শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি’র ‘মূল পাণ্ডা’ মানিক ভট্টাচার্যেরও জেলে যাওয়া শুধু সময়ের অপেক্ষা মাত্র। তাঁর বিরুদ্ধেও ভুরি ভুরি তথ্য জোগাড় করেছে সিবিআই এবং ইডি। সূত্রের খবর অনুযায়ী, সম্প্রতি নদীয়া জেলার কোর-কমিটির মেম্বারদের নিয়ে বৈঠকে নাকি তাঁকে ডাকেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়! অপরদিকে, প্রভাব খাটিয়ে নিজের মেয়ে ও আত্মীয়দের চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগে জেলে যেতে পারেন পরেশ অধিকারী-ও। তবে, অন্যদের তুলনায় তাঁর অপরাধ অনেকটাই লঘু বলে মনে করছেন ওয়াকিবহাল মহল। তা সত্ত্বেও তাঁকে মন্ত্রীত্ব থেকে অপসারিত করেছে তৃণমূল। কিন্তু, অনুব্রত-মানিকের কেলেঙ্কারি যে অনেক বড়, তা নিয়ে নিশ্চিত সকলেই! তাই, ফেসবুক জুড়ে ইতিমধ্যে মিম ছড়াচ্ছে, “অনুব্রত-মানিকের অপেক্ষায় পার্থ!”

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago