Accident

Midnapore: ঝাড়গ্রাম থেকে মেদিনীপুরে শহরে আসার পথে উল্টে গেল যাত্রীবাহী বাস! জোর তৎপরতা মেদিনীপুর মেডিক্যালে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ঝাড়গ্রাম থেকে মেদিনীপুর শহরে আসার পথে মেদিনীপুর সদর ব্লকের গুড়গুড়িপাল থানার অন্তর্গত লোহাটিকরি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহী বাস! আহত অনেকে। এর মধ্যে গুরুতর জখম হয়েছেন ৯ জন। তাঁদের মধ্যে ৫ জনকে রেফার করা হয়েছে মেদনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। বাকিরা চিকিৎসাধীন স্থানীয় দেপাড়া স্বাস্থ্যকেন্দ্রে। সোমবার বেলা ২টো নাগাদ দুর্ঘটনাটি ঘটে।

লোহাটিকরিতে বাস দুর্ঘটনা:

বিজ্ঞাপন (Advertisement):

এদিকে, খবর পাওয়ার পরই মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পৌঁছেছেন পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের আধিকারিকরা। ব্যাপক তৎপরতা শুরু হয়েছে মেডিক্যাল কলেজে। অপরদিকে, স্থানীয়দের সঙ্গে নিয়ে দুর্ঘটনাস্থলে উদ্ধার কাজে হাত লাগিয়েছে গুড়গুড়িপাল থানার পুলিশ। যাত্রীদের দাবি অনুযায়ী, চালকের দোষেই ঘটে দুর্ঘটনা। চালক মদ্যপ ছিলেন বলেও কয়েকজন যাত্রী অভিযোগ করেছেন। ঘটনার পরই চালক ও কলাসি পলাতক বলেও তাঁরা দাবি করেছেন। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে গুড়গুড়িপাল থানার পুলিশের তরফে।

বিজ্ঞাপন (Advertisement):

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

2 months ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

2 months ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago