Accident

মর্মান্তিক দুর্ঘটনা পশ্চিম মেদিনীপুরে! সাইকেলে করে দোকানের মাল আনার সময় ট্রাকের নিচে চাপা পড়ে বাদ গেল দু’টি পা-ই

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ জুলাই: পরিবারের একমাত্র রোজগেরে! বাবা, মা ও দাদার মৃত্যুর পর, দাদার পরিবারেরও দায়িত্বও সামলাচ্ছিলেন। সঙ্গে নিজের পরিবার। এরকম এক অসহায় পরিবারের একমাত্র ভরসা সুভাষের দু’টি পা-ই বাদ গেল মর্মান্তিক এক দুর্ঘটনায়। কলকাতার পিজি বা এস এস কে এম (SSKM) হাসপাতালে এখন তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুরের ঘটনা। শুক্রবার দুপুরে, সাইকেলে করে মালঞ্চ থেকে নিজের ছোট দোকানের মাল নিয়ে ফিরছিলেন সুষমাপল্লীর (১১ নং ওয়ার্ড) বাসিন্দা সুভাষ সিনহা। মালঞ্চ কনকদুর্গা মন্দিরের কাছে একই দিকে যাওয়া একটি অক্সিজেন সিলিন্ডার ভর্তি ট্রাকের সঙ্গে তাঁর সাইকেলের ঠোকা লাগে। সাইকেল উল্টো দিকে পড়ে যায়, আর সুভাষ একেবারে ট্রাকের চাকার নিচে! তাঁর দু’টি পায়ের উপর দিয়ে চলে যায় ট্রাক। সঙ্গে সঙ্গে উদ্ধার করে স্থানীয়রা তাঁকে খড়্গপুর মহকুমা হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে কলকাতায় রেফার করা হয়। শেষ পাওয়া খবর অনুযায়ী, সুভাষের দু’টি পা-য়ের নিচের অংশই বাদ দিতে হয়েছে!

সাইকেলে করে দোকানের মাল আনার সময় ট্রাকের নিচে চাপা পড়ে বাদ গেল দু’টি পা-ই :

স্থানীয় সূত্রে জানা গেছে, বছর পঞ্চাশের সুভাষ সিনহা অত্যন্ত কর্মঠ ও সৎ মনোভাবাপন্ন ব্যক্তি ছিলেন। নিজের সংসারের সাথে সাথে, বছরখানেক আগে মৃত দাদার সংসারের দায়িত্বও নিয়েছিলেন। আগে বাইকে করে দোকানের মাল বা সামগ্রী আনলেও, পেট্রোলের অতিরিক্ত দাম বাড়ার কারণে, মাসখানেক ধরে সাইকেলে করেই মাল নিয়ে আসতেন। সাইকেলের হ্যান্ডেলে অতিরিক্ত মাল থাকার কারণেই হয়তো আজ দুপুরে ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা! এই মুহূর্তে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সুভাষ। শোকস্তব্ধ পুরো এলাকা। পুলিশ ওই ট্রাকের চালক ও খালাসি’কে আটক করেছে! তবে, এই মুহূর্তে সকলেই শোকে মুহ্যমান। সুভাষের প্রতিবেশীরা বলছেন, “এই ক’মাসে সাইকেলটাই সুভাষের একমাত্র ভরসা হয়ে উঠেছিল! তবে, সেই সাইকেলেই হয়তো সে আর কোনদিন পা রাখতে পারবেনা।” কিভাবে চলবে তাঁদের সংসার, দুঃশ্চিন্তায় সকলে।

সেই ট্রাক :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago