Arrested

এবার মেদিনীপুর শহরে “ভুয়ো পুলিশ”! চাকরি করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার যুবক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ জুলাই: ফের “ভুয়ো”! এবার মেদিনীপুর শহরে। পুলিশ কর্মী পরিচয় দিয়ে পুলিশে চাকরি করে দেওয়ার নাম করে ৮০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হলো মেদিনীপুর শহরেরই এক যুবককে। শুক্রবার কোতোয়ালী থানার পুলিশ অভিযুক্ত যুবক অরিন্দম দে বক্সী’কে গ্রেপ্তার করে। সূত্রের খবর অনুযায়ী, সাত্যকি লোহার নামে বছর ২০ ‘র এক যুবকের সঙ্গে সকালে মাঠে (জামতলার মাঠে) হাঁটতে গিয়ে পরিচয় হয় অরিন্দমের। সেখানেই নিজেকে পুলিশ বলে পরিচয় দেয় আপাত ভদ্র ও মিশুকে স্বভাবের অরিন্দম। এরপর, বাড়িতেও যাতায়াত শুরু হয়। সেই সুযোগ নিয়েই সাত্যকী’কে পুলিশে চাকরি করে দেওয়ার কথা বলে ৮০ হাজার টাকা নিয়ে নেয় তার পরিবারের কাছ থেকে। এরপর, দীর্ঘদিন চাকরি না হওয়ায়, গত সপ্তাহে কোতোয়ালী থানায় এফ আই আর (FIR) দায়ের করে সাত্যকী’র মা কাকলি দাস (লোহার)। সেই অভিযোগের ভিত্তিতে কোতোয়ালী থানার পুলিশ শুক্রবার অভিযুক্ত অরিন্দম’কে গ্রেপ্তার করে। আগামীকাল তাকে আদালতে তোলা হবে বলে জানা গেছে।

প্রতারণার অভিযোগে যুবককে গ্রেফতার করলো কোতোয়ালী থানার পুলিশ (ফাইল ছবি) :

সাত্যকী’র মা কাকলি দাসের অভিযোগ অনুযায়ী, “আমার ছেলের সাথে পরিচয় হওয়ার পর, আমাদের বাড়িতেও যাতায়াত শুরু হয় অরিন্দমের। ব্যবহার অত্যন্ত ভালো ছিল। একবারের জন্যও সন্দেহ হয়নি! কিন্তু, এভাবে প্রতারণা করবে বুঝতে পারিনি।” কাকলি এও জানান, সম্প্রতি তাঁর পিতৃবিয়োগ হওয়ার পর বাপের বাড়িতেই আছেন। এদিকে, ছেলেরও চাকরি না হওয়ায় দুঃশ্চিন্তায় পড়েন। তারপরই, পুলিশের দ্বারস্থ হওয়ার ভাবেন। অভিযুক্ত অরিন্দমের বাড়ি শহরের ভোলাময়রার চকে বলে জানা গেছে। প্রাথমিক তদন্তে পুলিশ অভিযোগকারিণী কাকলি’র কাছে জানতে চান, তাঁর এভাবে অর্থ দেওয়ার কারণ এবং এই বিষয়ে কোনো প্রমাণ আছে কিনা সেই বিষয়ে। তবে, পুলিশ নিশ্চিত হওয়ার পরই গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে। এছাড়াও অন্য কেউ প্রতারিত হয়েছে কিনা খতিয়ে দেখছে পুলিশ।

News Desk

Recent Posts

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 weeks ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 weeks ago

Midnapore: বছরের ৫২ সপ্তাহে ৫২টি শিবির, মেদিনীপুরে রক্ত সঙ্কট মেটাতে এগিয়ে এলো জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ ফেব্রুয়ারি: রক্তদান আন্দোলনে এক ঐতিহাসিক উদ্যোগ পশ্চিম মেদিনীপুর…

2 weeks ago

Midnapore: পাওনাদারদের গঞ্জনা সহ্য করতে না পেরে ‘আত্মঘাতী’ মেদিনীপুরের দম্পতি! ঘটনা ঘিরে চাঞ্চল্য

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ ফেব্রুয়ারি: বুধবার সন্ধ্যায় মেদিনীপুর শহরের অদূরে গোপগড় ইকোপার্ক…

3 weeks ago

Midnapore: উচ্চমাধ্যমিকের ডিউটি সেরে ফিরছিলেন, মেদিনীপুর শহরের অদূরে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হলো শিক্ষিকার

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ ফেব্রুয়ারি: মারুতির সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ! মেদিনীপুর শহরের…

3 weeks ago

Midnapore: ভাদুতলাতে বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু সাইকেল আরোহীর! রাজ্য সড়ক অবরোধ, উত্তেজনা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ ফেব্রুয়ারি: বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু সাইকেল আরোহীর! ঘটনা…

3 weeks ago