Accident

Midnapore: পরীক্ষা দিয়ে ফেরার পথে দুর্ঘটনা মেদিনীপুর শহরের উপকণ্ঠে! সাইকেলে আরোহীকে বাঁচাতে গিয়ে উল্টে গেল পরীক্ষার্থীদের মারুতি গাড়ি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ ফেব্রুয়ারি:পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে ৯ জন মাদ্রাসা পরীক্ষার্থী। ঘটনাটি ঘটেছে মেদিনীপুর শহরের উপকণ্ঠে কোতোয়ালি থানার অন্তর্গত এলাহীগঞ্জ ও পাঁচখুরির মাঝে। আহত পরীক্ষার্থীরা সকলেই কেশপুরের দোগাছিয়া হাই মাদ্রাসার ছাত্রী। তাদের পরীক্ষা কেন্দ্র ছিল এলাহীগঞ্জ হাই মাদ্রাসায়। একটি মারুতি ওমনি গাড়িতে করে পরীক্ষা দিয়ে তারা ফিরছিল। হঠাৎই পাঁচখুরি সংলগ্ন এলাকায় এক সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় তাদের মারুতি গাড়িটি। গাড়িতে থাক ৯ জন ছাত্রীকেই দ্রুত উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় কোতোয়ালি থানার তরফে।

আহত ছাত্রীদের ভর্তি করা হল মেদিনীপুর মেডিক্যাল কলেজে:

আহত পরীক্ষার্থীদের মধ্যে কয়েকজন মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে জানায়, পরীক্ষা শেষে একটি মারুতি ভ্যানে করে তারা বাড়ি ফিরছিল। পথে একটি সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে তাদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ঘটনায় কমবেশী আহত হয় সকলেই। তাদের মধ্যে ৩ জনের আঘাত গুরুতর বলে জানা গেছে। বাকি ৬ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে বলে জেলা পুলিশ সুপার দীনেশ কুমার জানিয়েছেন। অপর ৩ জনের চিকিৎসা চলছে এবং তাদের আপাততো পর্যবেক্ষণের মধ্যে রাখা হয়েছে বলেও তিনি জানান।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago