Accident

NH 16 Accident: ডেবরায় জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা! খড়্গপুরগামী প্রাইভেটকার ৭ জনকে ধাক্কা মেরে ঢুকে পড়ল দোকানে; মৃত ২, আহত ৫

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ জানুয়ারি: বছরের দ্বিতীয় দিনেই সাতসকালে পশ্চিম মেদিনীপুরের ডেবরা এলাকায় ১৬ নং জাতীয় সড়কের উপর ভয়াবহ দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুতগতির একটি ব্যক্তিগত চারচাকা গাড়ি (প্রাইভেট কার) ঢুকে গেল রাস্তার পাশের একটি দোকানে। ওই দোকানের সামনে দাঁড়িয়ে থাকা একাধিক প্রাতঃভ্রমণকারী সহ মোট ৭ জনকে ধাক্কা মারে গাড়িটি। দ্রুত তাঁদের উদ্ধার করে পাঠানো হয় ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানেই ২ জনকে মৃত ঘোষণা করা হয়! আশঙ্কাজনক অবস্থায় ২ জনকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়েছে। ৩ জন ডেবরা হাসপাতালেই চিকিৎসাধীন আছেন। মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। চালক সহ গাড়িটিকেও আটক করা হয়েছে বলে জানা গেছে। ঘটনা ঘিরে এলাকায় যথেষ্ট উত্তেজনা তৈরি হয়েছে।

ভয়াবহ দুর্ঘটনা :

ঘাতক গাড়িটি:

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল সাড়ে সাতটা নাগাদ ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের হৈপথ এলাকায় (১৬ নং জাতীয় সড়কে)। কলকাতা থেকে খড়্গপুর গামী একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি দোকানের মধ্যে ঢুকে যায়। সেই সময় দোকানের সামনে ৭ জন ছিলেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় প্রাতঃ ভ্রমণ করতে আসা কল্পনা মান্না (৬১) নামে এক প্রৌঢ়ার। পাশাপাশি দোকানের সামনে দাঁড়িয়ে থাকা যুবক নির্মল ভুঁইয়া (২১)’রও মৃত্যু হয়। আহত হয় আরো ৫ জন। আশঙ্কাজনক ২ জনকে মেদিনীপুর মেডিক্যালে স্থানান্তরিত করা হয়েছে। এদিকে, ঘন কুয়াশার কারণে নাকি চালকের ঘুম এসে যাওয়ায় দুর্ঘটনা, তা খতিয়ে দেখা হচ্ছে। গাড়িটি আটক করে ডেবরা থানা ও মহকুমা পুলিশ প্রশাসনের তরফে তদন্ত শুরু করা হয়েছে। মর্মান্তিক এই ঘটনায় এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া!

ঘটনাস্থলে চলছে উদ্ধারকার্য:

ঘটনাস্থলে পুলিশ আধিকারিকরা :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago