Accident

Midnapore: চালকের মারাত্মক ভুলে মর্মান্তিক দুর্ঘটনা মেদিনীপুর সেন্ট্রাল বাসস্ট্যান্ডে! বাবার সামনেই ছেলেকে পিষে দিল সরকারি বাস, বিক্ষোভ স্থানীয়দের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: সরকারি বাস চালকের এক ‘মারাত্মক’ ভুলে জেলা শহর মেদিনীপুরের সেন্ট্রাল বাসস্ট্যান্ডে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা! মেদিনীপুর শহরের এক পরিবারে নেমে এলো সব হারানোর বেদনা! শুক্রবার সাত সকালেই এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। জানা গেছে, সরকারি ওই বাস স্ট্যান্ডে দাঁড় করিয়ে সঠিকভাবে ব্রেক না দিয়েই নেমে পড়েছিলেন বাসের চালক। তারপরই বাসের বনেট খোলার চেষ্টা করেন খালাসি। সেই সময়ই নিউট্রাল অবস্থায় দাঁড়িয়ে থাকা বাস পেছনে গড়াতে থাকে। পেছনে থাকা যাত্রীরা কিছু বুঝে ওঠার আগেই দানবাকৃতির সরকারি বাস পিষে দেয় এক ব্যক্তিকে! পাশে থাকা তাঁর বাবাও বাসের ধাক্কায় ছিটকে পড়েন। তবে, তিনি কিছুটা সাইডে ছিটকে পড়ায় তাঁকে দ্রুত টেনে বের করে আনা সম্ভব হয়। কিন্তু, পেছনে থাকা অন্য বাসের মাঝামাঝি স্থানে পড়ে গিয়ে পিষ্ট হয়ে যান তাঁর ছেলে! তাঁদের উদ্ধার করে বাসস্ট্যান্ডের কর্মীরা স্থানীয়দের সহায়তায় দু’জনকেই মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।‌ ঘটনাস্থলে পৌঁছয় কোতোয়ালি থানার পুলিশ-ও। রীতিমতো সঙ্কটজনক অবস্থায় মেদিনীপুর মেডিক্যাল কলেজে নিয়ে গেলে, চিকিৎসকেরা সঠিকভাবে চিকিৎসা শুরু করার আগেই বছর ৪০ এর ওই ব্যক্তির মৃত্যু হয়! হাসপাতাল সূত্রে জানা গেছে, মেদিনীপুর শহরের হবিবপুরের বাসিন্দা ওই ব্যক্তির নাম রাজনারায়ণ সামন্ত। তাঁর বৃদ্ধ বাবা (বয়স আনুমানিক ৭০)’র শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও, চোখের সামনে ছেলেকে হারিয়ে তিনি শোকে পাথর হয়ে গেছেন! ঘটনায় ওই সরকারি বাসকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা।

বাবা ও ছেলে (মৃত) :

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শুক্রবার সকাল সাতটা নাগাদ সরকারি একটি বাস এসে প্রবেশ করে মেদনীপুর সেন্ট্রাল বাসস্ট্যান্ডে। যাত্রী নামিয়ে ওই বাসের চালক গাড়িটিকে দাঁড় করিয়ে বাথরুমে চলে যান। তারপর বাসের এক হেল্পার বা কন্ডাক্টর বাসের বনেট খুলে মালপত্র বের করার চেষ্টা করেন। সেই সময়ই বাসের হ্যান্ডব্রেক লক না থাকায়, গাড়ি নিউট্রাল হয়ে পেছনের দিকে গড়াতে শুরু করে। স্বাভাবিকভাবেই সেই সময় যাত্রীভরা সেন্ট্রাল বাসস্ট্যান্ডে অনেক মানুষ যাতায়াত করছিলেন। পেছনে আরো বেশ কয়েকটা বাস ছিল। ওই সরকারি বাসের পেছন দিয়ে বাবা ও ছেলে অন্যত্র যাওয়ার চেষ্টা করছিলেন। সরকারি বাসটি পিছোনোর সময় উল্টো দিকে আরও একটি বাসের মাঝে পড়ে যান তাঁরা। নিরাপদ দূরত্বে সরে যাওয়ার আগেই সুবিশাল সরকারি বাস তাঁদের ধাক্কা মারে! পেছনে থাকা অন্য একটি বাসের মাঝে পড়ে পিষ্ট হয়ে যান ছেলে রাজনারায়ণ সামন্ত। দ্রুত বাবাকে কোনোভাবে টেনে বের করে আনেন উপস্থিত অন্যান্য যাত্রী ও পরিবহন কর্মীরা। তবে, ওই সরকারি বাসকে পুনরায় সামনে এগিয়ে নিয়ে গিয়ে, ছেলে রাজনারায়ণ-কে বের করতে কিছুটা দেরি হয়ে যায়! শেষ পর্যন্ত যখন বের করে আনা হয়, তখন তিনি প্রায় মৃত! দু’জনকেই পাঠানো হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। সেখানে সঙ্গে সঙ্গেই অক্সিজেন দেওয়া হয় তাঁকে, তবে সঠিকভাবে চিকিৎসা শুরু করার আগেই মৃত্যু হয় রাজনারায়ণ সামন্ত’র!

এদিকে, ঘটনার প্রত্যক্ষদর্শী অন্য এক বাসের চালক শেখ রাজু বলেন, “সরকারি বাসের ওই চালক বাস দাঁড় করানোর পর হ্যান্ড ব্রেক না মেরে বাথরুম চলে গিয়েছিলেন। কন্ডাক্টর বিষয়টি বুঝতে না পেরে, বনেট খোলার চেষ্টা করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে।” এই ঘটনায় নিজের ভুল স্বীকার করেছেন ওই সরকারি বাসের চালক শ্রীকান্ত মন্ডল। তিনি বলেন, কোন ভাবে বনেট খোলার সময় নিউট্রাল হয়ে এই ঘটনা ঘটেছে! এদিকে, ঘটনা ঘিরে নেমে এসেছে গভীর শোকের ছায়া। স্থানীয়দের ক্ষোভের আগুন আছড়ে পড়ে সরকারি বাস ও বাসের চালককে ঘিরে! ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কোতোয়ালি থানার পুলিশ।

ঘটনা ঘিরে বিক্ষোভ:

বিজ্ঞাপন (Advertisement) :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago