Accident

Paschim Medinipur: মাথায় ছিলোনা হেলমেট, পশ্চিম মেদিনীপুরে মর্মান্তিক পথ-দুর্ঘটনায় মৃত্যু স্কুটিতে সওয়ার দুই নাবালকের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১ ডিসেম্বর: একজনের বয়স ১৪। অপরজনের ১২। স্কুটিতে সওয়ার দুই নাবালকের মাথাতেই ছিলোনা হেলমেট! মর্মান্তিক পথ-দুর্ঘটনায় মৃত্যু হল দু’জনেরই। বৃহস্পতিবার রাত্রি সাড়ে ৮-টা নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর গ্রামীণ থানার কলাইকুন্ডা এলাকায় রাজ্য সড়কের উপর ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত দুই নাবালকের নাম যথাক্রমে- শেখ দিলদার (১২) ও শেখ মৌসম (১৪)।

ঘটনা ঘিরে চাঞ্চল্য:

পুলিশ ও স্থানীয় সূত্রে এও জানা যায়, বৃহস্পতিবার রাতে একটি ট্রাকের সঙ্গে নাবালকদের ওই স্কুটিটির সংঘর্ষ হয়। আর তাতেই ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে ওই দুই নাবালক। দ্রুত তাদের উদ্ধার করে খড়্গপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন! স্থানীয়দের দাবি, দুই নাবালকের মাথাতেই ছিল না হেলমেট। স্কুটির গতিবেগও ছিল ভালোই। আর তাতেই নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটতে পারে বলে পুলিশের প্রাথমিক অনুমান। যদিও, ট্রাকটিকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে খড়্গপুর গ্রামীণ থানার অধীন কলাইকুন্ডা পুলিশ ফাঁড়ি। ঘটনা ঘিরে গভীর শোকের ছায়া নেমে এসেছে এলাকায়!

মর্মান্তিক দুর্ঘটনা :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago