Training

WBCS Coaching: জেলা প্রশাসনের উদ্যোগে পশ্চিম মেদিনীপুরের চাকরিপ্রার্থীদের বিনামূল্যে দেওয়া হবে WBCS পরীক্ষার প্রশিক্ষণ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১ ডিসেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের উদ্যোগে জঙ্গল অধ্যুষিত এই জেলার পড়ুয়াদের বিনামূল্যে দেওয়া হবে সিভিল সার্ভিস পরীক্ষার (WBCS) কোচিং বা প্রশিক্ষণ। জেলার আমলা ও আধিকারিকরাই (IAS/WBCS অফিসাররা) এই প্রশিক্ষণ দেবেন বলে জানিয়েছেন জেলাশাসক খুরশিদ আলী কাদরী। শুক্রবার ভার্চুয়ালি এই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেন মুখ্য সচিব এইচ.কে দ্বিবেদী।

চাকরিপ্রার্থীদের সঙ্গে জেলাশাসক সহ আধিকারিকরা :

শুক্রবার দুপুরে ২০২৪ সালের সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতির জন্য পশ্চিম মেদিনীপুর জেলার সত্যেন্দ্রনাথ টেগর সিভিল সার্ভিস স্টাডি সেন্টারের ভার্চুয়াল উদ্বোধন করেন রাজ্যের মুখ্যসচিব। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার জেলাশাসক খুরশিদ আলী কাদরী, জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার সহ পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা। উপস্থিত শিক্ষার্থী বা চাকরিপ্রার্থীদের এদিন সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতির ব্যাপারে অনুপ্রাণিত করেন জেলা প্রশাসনের আধিকারিকরা। জেলার IAS ও WBCS অফিসাররা চাকরিপ্রার্থীদের উদ্দেশ্যে বলেন, কঠোর পরিশ্রমের মাধ্যমেই সাফল্য অর্জন করা সম্ভব। জেলাশাসকের নির্দেশে এদিন শিক্ষার্থীদের হাতে সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতির বইও তুলে দেওয়া হয়। পাশাপাশি শিক্ষার্থীদের সাথে নিয়মিত যোগাযোগ রাখার জন্য আধিকারিকদেরও নির্দেশ দিয়েছেন জেলাশাসক। এর ফলে জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুর জেলার পড়ুয়া তথা চাকরিপ্রার্থীরা বিশেষভাবে উপকৃত হবে বলে আশাবাদী জেলা প্রশাসন।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago