Industry

Rashmi Metaliks: রেশমি-র বিষাক্ত সিলিকনে জর্জরিত জনজীবন! জেলা প্রশাসনের দ্বারস্থ খড়্গপুর শিল্প দূষণ প্রতিরোধ কমিটি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১ ডিসেম্বর: খোদ কলকাতা শহরের AIR QUALITY INDEX যেখানে ১০০ মাইক্রন কিউবের মধ্যে রয়েছে, সেখানে খড়্গপুর শহরের AIR QUALITY INDEX ২৬২ মাইক্রন কিউব! এমনটাই অভিযোগ খড়্গপুর শিল্প দূষণ প্রতিরোধ কমিটির। আর এজন্য সর্বাগ্রে দায়ী খড়্গপুর শহরের উপকন্ঠে অবস্থিত রেশমি মেটালিক্স কারখানা থেকে উৎপন্ন সিলিকন মিশ্রিত ধোঁয়া বা এক ধরনের গুঁড়ো! যার ফলে কারখানা সংলগ্ন এলাকার জনজীবন প্রায় বিপর্যস্ত বলে দাবি ওই সংগঠনের সদস্য অনিল দাস, দেবাশীষ দে, তাপস কুমার পাল প্রমুখের। এলাকার ঘরবাড়ি, খাল-বিল থেকে সবুজ প্রকৃতি সবই এই দূষণের প্রকোপে আজ ধূসর, বিবর্ণ হয়ে গেছে বলে দাবি বাসিন্দাদের। ক্ষতি হচ্ছে মানব শরীর থেকে ফসলের। মরে যাচ্ছে পুকুরের মাছ। এলাকাবাসীরা শ্বাসকষ্ট, ফুসফুসের মারাত্নক সংক্রমণ থেকে শুরু করে ক্যান্সারে ভুগছেন! এমনই মারাত্মক অভিযোগ তুলে জেলা প্রশাসনের দ্বারস্থ হয়েছে ওই কমিটি। অবিলম্বে জেলাশাসক-কে প্রয়োজনীয় পদক্ষেপ করার আবেদন জানিয়ে বৃহস্পতিবার মেদিনীপুর শহরে অতিরিক্ত জেলাশাসকের কাছে স্মারকলিপি জমা দিয়েছেন তাঁরা।

এলাকায় সিলিকনের গুঁড়ো:

সংগঠনের তরফে অনিল দাসের অভিযোগ, “খড়গপুরে শিল্প দূষণের নিয়ন্ত্রণ নেই। প্রতি বছর শীত পড়লেই জাতীয় সড়কের ধারে অবস্থিত রেশমি গ্ৰুপের বিভিন্ন কোম্পানি থেকে সিলিকন মিশ্রিত কালো গুঁড়ো উড়ে এসে বাড়িতে প্রবেশ করছে। এমনকি শরীরের ভিতরেও ঢুকে চামড়, শ্বাসকষ্ট জনিত রোগ বাড়ছে। শীতের সময় এলেই বাচ্চাদের ও বড়োদের শরীর খারাপ হতে শুরু করে। কালো ধুলোর কবলে পড়ে সবুজ প্রকৃতি, পুকুর, জলাশয় ধ্বংস হতে বসেছে। গাছের পাতা তাদের সালোকসংশ্লেষ প্রক্রিয়া ঠিক মতো করতে পারছে না। যারজন্য ভবিষ্যতে হয়তো অক্সিজেনের মাত্রাও কমে যেতে পারে। পুকুরের জলে ধুলো পড়ায়, পুকুর তথা জলাশয়ের বাস্তুত্রন্ত্র ভারসাম্য হারাচাছে। সামগ্ৰিক ভাবে পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছে।”

জলাশয়ও দূষিত হচ্ছে:

ওই সংগঠনের আরও দাবি, দূষণের ব্যাপকতা নিয়ে কয়েকবছর ধরে লাগাতার আন্দোলন করে চলছে খড়গপুর শিল্প দূষণ প্রতিরোধ কমিটি। দূষণের বিষয়টি বিধায়কের মাধ্যমে রাজ্যের বিধানসভায় উৎথাপিত হয়েছে। পূর্বে জেলাশাসকের নজরেও আনা হয়েছিল। কিন্তু, তারপরও পরিস্থিতির উন্নতি হয়নি। তাই বৃহস্পতিবার সমস্ত তথ্যাদি সহ পশ্চিম মেদিনীপুরের জেলাশাসকের সঙ্গে সাক্ষাৎ করতে যায় কমিটি। কিন্তু উনি অন্য কাজে ব্যস্ত থাকায় ADM (L & R)- এর সঙ্গে দেখা করতে বলেন। সংগঠনের তরফে দাবি করা হয়েছে, অতিরিক্ত জেলাশাসক বিষয়টি নিয়ে জেলাশাসকের সঙ্গে আলোচনা করে, দূষণ পর্ষদের কাছে উত্থাপন করবেন বলে জানিয়েছেন। যদিও, এই বিষয়ে রেশমি মেটালিক্সের (Rashmi Metaliks) কর্তা তপন নাথ জানান, “দূষণ ঠেকাতে প্ল্যান্ট এলাকা জুড়ে প্রায় এক লক্ষ গাছ লাগানো হয়েছে। তাছাড়াও, রাস্তায় এবং রাস্তার পাশে থাকা গাছগুলিতে নিয়মিত জল ছেটানো হয়। খড়্গপুর ও ঝাড়গ্রাম সংলগ্ন এলাকায় আমাদের ইস্পাত কারখানা থেকে দূষণ হয় না। কারণ, কারখানার ৬০ মিটার ও ৯০ মিটার চিমনিতে বসানো রয়েছে ইএসপি ফিল্টার। তা সত্ত্বেও বাতাসে দূষণ ছড়াচ্ছে কিনা তা জানতে কল্যাণপুর, বড়কলা, রাজগ্রাম, পাঁচকুলিয়ায় বসানো হয়েছে বাতাসের দূষণের মান নির্ণয় করার মনিটর।” তিনি আরো জানান, সব কিছু রাজ্য ও কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের নজরদারিতে রয়েছে। তাই, রেশমি মেটালিক্স দূষণ ছড়াচ্ছে বলে যে অভিযোগ উঠেছে, তা ঠিক নয় বলে দাবি করেছেন রেশমি গ্ৰুপের ওই কর্তা।

দেওয়া হল ডেপুটেশন:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago