Accident

Tragic: ভাইকে উদ্ধার করতে নেমে তলিয়ে গেল দাদাও, পুকুরে স্নান করতে নেমে মর্মান্তিক মৃত্যু ঝাড়গ্রামের দুই পড়ুয়ার

স্বর্ণদীপ বাগ, ঝাড়গ্রাম, ৪ ফেব্রুয়ারি: মর্মান্তিক! ভাইকে উদ্ধার করতে নেমে জলে তলিয়ে গেল দাদাও। ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকে জলে ডুবে মৃত্যু হল দুই পড়ুয়ার। একজন এবারের মাধ্যমিক পরীক্ষার্থী। অন্য জন প্রথম বর্ষের ছাত্র। সম্পর্কে তারা দু’ভাই। পুলিশ সূত্রে জানা গেছে, দু’জনের নাম যথাক্রমে- সৌমিত্র জানা (১৬) ও সুব্রত জানা (২০)। প্রথমজন দশম শ্রেণীর ছাত্র এবং দ্বিতীয়জন বেলদা কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিল বলে জানা গেছে। বেড়াতে গিয়ে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। ঘটনায় শোকস্তব্ধ সকলেই।

চলছে খোঁজ:

জানা যায়, শুক্রবার বেলা ১২টা নাগাদ জোকুয়া গ্রামের একই পরিবারের তিন যুবক বাড়ি থেকে ৩-৪ কিলোমিটার দূরে দুর্গাহুড়ি পার্কে ঘুরতে গিয়ে, পার্কের ভেতরে থাকা পুকুরে (বা, বড় জলাশয়ে) স্নান করতে নামে। মাধ্যমিক পরীক্ষার্থী সৌমিত্র প্রথমে জলে নেমে তলিয়ে যেতে থাকে। সেই অবস্থায় বাঁচার জন্য আর্তনাদ করতে থাকে সে। ভাইয়ের চিৎকার শুনে তাকে বাঁচাতে দাদা সুব্রত জলে নামে। তৃতীয়জন তখন পার্কের অন্যত্র ছিলো। চিৎকার শুনে সে ছুটে এসে দেখে দু’জনই তলিয়ে গেছে! তৎক্ষনাৎ সে গ্রামে খবর দিলে এলাকার লোকজন ছুটে এসে খোঁজ শুরু করে। খবর যায় সাঁকরাইল থানায়। তড়িঘড়ি ব্লকে অবস্থিত বিপর্যয় মোকাবিলা টিমকে খবর দেওয়া হয়। ৩ জন ডুবুরি এবং গ্রামের লোকের চেষ্টায় প্রায় এক ঘন্টা পর দু’জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষনা করেন। পুলিশের প্রাথমিক অনুমান, জলের অতিরিক্ত গভীরতা ওই দুই ছাত্র বুঝতে পারেনি। তাতেই ঘটে যায় এই দুর্ঘটনা! এদিকে, মর্মান্তিক এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকাজুড়ে নেমে আসে গভীর শোকের ছায়া।

উদ্ধার করার পর:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago