Accident

West Midnapore: বাজার করে বাড়ি ফেরা হলো না শিক্ষকের, প্রাণ কাড়লো যাত্রীবাহী বাস! বেপরোয়া ট্রাকের ধাক্কায় মৃত্যু যুবকের! শোকের ছায়া পশ্চিম মেদিনীপুরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ নভেম্বর: সাত সকালেই দু’দুটি মর্মান্তিক দুর্ঘটনায় পশ্চিম মেদিনীপুরে প্রাণ হারালেন ৫৭ বছর বয়সী এক শিক্ষক এবং বছর ২৩ এর এক যুবক। প্রথম দুর্ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর লোকাল থানার অন্তর্গত বেনাপুর এলাকার রাজ্য সড়কে। ওই এলাকারই বাসিন্দা, পেশায় একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নেপাল চন্দ্র মিশ্র (৫৭)’র মৃত্যু হল মর্মান্তিক দুর্ঘটনায়! জানা যায়, বুধবার সকাল ৮-৮.৩০ টা নাগাদ তিনি বেনাপুর বাজারে সবজি বাজার করে নিজের সাইকেলে করে বাড়ি ফিরছিলেন। সেই সময়, বেনাপুর রেলগেটের কাছে দীঘা-সোনাকোনিয়া বাস পেছন থেকে তাঁর সাইকেলে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় সাইকেল আরোহী ওই শিক্ষকের! এরপরই, ক্ষুব্ধ এলাকাবাসী রাস্তা কেটে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। তাদের দাবি, দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ এই রাস্তা খারাপ হয়ে পড়ে আছে। প্রশাসনকে বারবার জানানোর পরেও প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। আজ তারই পরিণাম এই দুর্ঘটনা! যতক্ষণ না রাস্তা ঠিক হয় ততক্ষণ এই অবরোধ চলবে। যদিও, খড়্গপুর লোকাল থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বেলা বারোটা নাগাদ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খড়্গপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়।

মৃত্যু হল শিক্ষকের:

অন্যদিকে, এদিনই পশ্চিম মেদিনীপুরের পিংলার গোপীনাথপুরে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক মোটরসাইকেল আরোহীর। তাঁর বাইকের পিছন থেকে ধাক্কা মারে একটি বেপরোয়া ট্রাক! ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক চালকের। মৃতের নাম শেখ শাহ আলম। বয়স আনুমানিক ২৪-২৫। বাড়ি পিংলার মোহনপুরে। স্থানীয়দের দাবি, বেপরোয়া লরিটি পিছন থেকে ধাক্কা মারে বাইক চালককে। ঘটনাস্থলে মৃত্যু হয় তাঁর। এই দুর্ঘটনার জেরে ঘটনাস্থলে যানযটের সৃষ্টি হয়। পরে, ঘটনাস্থলে পিংলা থানার পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে, একই দিনে মর্মান্তিক এই দু’টি দুর্ঘটনায় জেলাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া!

Advertisement:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago