Administration

Paschim Medinipur: পশ্চিম মেদিনীপুরের নতুন জেলাশাসক হচ্ছেন বিজিন কৃষ্ণা, হুগলিতে বদলি হলেন খুরশিদ আলি কাদেরি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ অক্টোবর: বদলি হলেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক খুরশিদ আলি কাদেরি (Shri Khursheed Ali Qadri)। তিনি হুগলির জেলাশাসক হচ্ছেন। পশ্চিম মেদিনীপুরের নতুন জেলাশাসক হচ্ছেন শ্রী বিজিন কৃষ্ণা (Bijin Krishna)। তিনি দক্ষিণ দিনাজপুরের জেলাশাসক ছিলেন। ২০২৩ সালের ৯ ফেব্রুয়ারি থেকে পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক হিসেবে দায়িত্ব পালন করেছেন কাশ্মীরের বাসিন্দা খুরশিদ আলি কাদেরি। জেলায় বাল্যবিবাহ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ২০১৩ ব্যাচের এই আইএএস (IAS) অফিসার। অপরদিকে, ২০১২ সালের আইএএস বিজিন কৃষ্ণাও একজন সুদক্ষ প্রশাসক হিসেবেই পরিচিত।

শ্রী বিজিন কৃষ্ণা:

প্রসঙ্গত, সোমবার ধাপে ধাপে রাজ্যের ১৪ জন জেলাশাসককে বদলির নির্দেশিকা জারি করে ‘নবান্ন’। সেই তালিকায় আছে দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামও। এসআইআর (SIR) ঘোষণার দিনই একসাথে রাজ্যের ১৪ জন জেলাশাসক সহ অতিরিক্ত জেলাশাসক, মহকুমাশাসক, বিডিও ও বিভিন্ন দপ্তরের কয়েকশ আধিকারিককে বদলির নির্দেশ দেওয়া হয়। স্বাভাবিকভাবেই বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। যদিও, রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে এটা নেহাতই রুটিন বদলি মাত্র!

খুরশিদ আলি কাদেরি:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago