Administration

ডেবরা ব্লক অফিসের খোলা ছাদে বান্ডিল বান্ডিল কাগজ! “পুরানো আবেদনপত্র”, বললেন আধিকারিক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩০ জুন: সরকারি দপ্তরের ছাদে, খোলা আকাশের নীচে বান্ডিল বান্ডিল কাগজ! রোদে, জলে পড়ে পড়ে নস্ট হচ্ছে সেই সব কাগজপত্র। এই ছবি উঠে এসেছে ডেবরা ব্লক অফিসের নতুন বিল্ডিংয়ের ওপর তলায় ব্লক খাদ্য বিভাগের অফিসের সামনে। যেখানে লক্ষ্য করা যাচ্ছে বান্ডিল বান্ডিল কাগজ খোলা আকাশের নীচেই পড়ে রয়েছে। রোদে-জলে তা একপ্রকার নষ্টও হয়ে গিয়েছে। আর এই নিয়েই সরব হয়েছে বিরোধী রাজনৈতিক দলের প্রতিনিধিরা। বিজেপি নেতা গোপাল রাও ইতিমধ্যেই তা সোস্যাল মিডিয়াতে পোস্ট করে লিখেছেন, “ডেবরা ব্লক খাদ্য সরবরাহ বিভাগ দপ্তরে মানুষের জমা করা পুরানো কাগজপত্র বেহাল অবস্থায় ছাদের মধ্যে পড়ে আছে।” এই ছবি ছড়িয়ে পড়ার পর বিতর্ক দেখা দিয়েছে!

পড়ে পড়ে নষ্ট হচ্ছে আবেদনপত্র :

খোলা আকাশের নীচে বান্ডিল বান্ডিল কাগজ পড়ে থাকা নিয়ে সাধারণ মানুষেরও অভিযোগ, এইসব পুরানো কাগজ বা আবেদনপত্র গুছিয়ে না রেখে, তা এভাবে খোলা আকাশের নীচে ফেলে রাখা হয়েছে। ভবিষ্যতে কোনও কারণে তা প্রয়োজন হলে, আর পাওয়া যাবেনা? যদিও এ বিষয়ে ফুড ইন্সপেক্টর বিধান চন্দ্র বাগচী জানিয়েছেন, “এগুলো সবই পুরানো কাগজ। সমস্ত কিছু এন্ট্রি করার পর, বান্ডিল করে ফেলে দেওয়া হয়েছে। আমরা দপ্তরে জানিয়ে এগুলো নস্ট করে দেবো।” যদিও এই নিয়ে প্রশ্ন উঠছে এগুলো নতুন আবেদন না পুরানো? আর দপ্তরের বাইরে কেনই বা এভাবে খোলা আকাশের নীচে পড়ে থাকবে? এই প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে!

ডেবরা ব্লক অফিস :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

4 weeks ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago