দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩১ ডিসেম্বর: পূর্ব ঘোষণা অনুযায়ী, পশ্চিম মেদিনীপুরের জেলা শহর মেদিনীপুরের কংসাবতী নদী তীরবর্তী ‘গান্ধী ঘাট’ কে কেন্দ্র করে গড়ে ওঠা ‘রিভার ভিউ পয়েন্ট’ আর ‘সেলফি জোন’ এর উদ্বোধন হল শুক্রবার, ৩১ ডিসেম্বর। উদ্বোধন করলেন জেলাশাসক ডঃ রশ্মি কমল। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক তুষার সিংলা, বিধায়ক ও এমকেডিএ চেয়ারম্যান দীনেন রায়, মেদিনীপুর পৌরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারপারসন সৌমেন খান, বিশিষ্ট সমাজকর্মী ও ক্রীড়া সংগঠক সুজয় হাজরা এবং পৌরসভা ও প্রশাসনের আধিকারিকরা। উল্লেখ্য যে, মেদিনীপুর পৌরসভার উদ্যোগে গান্ধী ঘাট-কে কেন্দ্র করে এই সৌন্দর্যায়নের কাজটি সম্পন্ন করা হয়েছে।
মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়া’র উৎসাহে ও পরামর্শে, মেদিনীপুর পৌরসভার উদ্যোগে ও জেলা প্রশাসনের সহায়তায় মেদিনীপুর শহরকে সাজিয়ে তোলার কাজ শুরু হয়েছে। সেই কর্মসূচিরই অন্যতম নিদর্শন গান্ধী ঘাটের এই ‘আই লাভ মিডনাপুর’ (I Love MIDNPAORE) নামাঙ্কিত সৌন্দর্যায়ন ক্ষেত্রটি। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে মেদিনীপুর পৌরসভার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে জেলাশাসক ডঃ রশ্মি কমল বলেন, “গান্ধী ঘাটকে নিয়ে আমাদের আরও পরিকল্পনা আছে। এছাড়াও, কংসাবতী নদীর অপর প্রান্তে ‘সূর্যাস্তের হাট’-কে নিয়েও পরিকল্পনা আছে। আমরা সেই লক্ষ্যে এগোচ্ছি।”
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…