Administration

“গুলাব মোকাবিলায় প্রস্তুত পশ্চিম মেদিনীপুরের বিদ্যুৎ দপ্তর, দুর্যোগের সময় সাময়িকভাবে বন্ধ রাখা হতে পারে পরিষেবা”, জানালেন বিদ্যুৎ কর্মাধ্যক্ষ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ সেপ্টেম্বর: “গুলাব মোকাবিলায় প্রস্তুত আছে পশ্চিম মেদিনীপুর জেলার বিদ্যুৎ দপ্তর”। শনিবার বিকেলে এমনটাই জানিয়েছেন জেলার বিদ্যুৎ কর্মাধ্যক্ষ শৈবাল গিরি। তিনি এও জানিয়েছেন, “আমরা আমফান সামলেছি, ইয়াস সামলেছি। জেলায় বড় বিদ্যুৎ বিপর্যয় হতে দিইনি। যেখানে সমস্যা হয়েছিল, কয়েকঘন্টার মধ্যেই পরিষেবা চালু করা হয়েছে। এবারও আমরা প্রস্তুত আছি। আজ থেকেই বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদের সতর্ক করা হয়েছে। সোমবার আমরা আর.এম (রিজিওনাল ম্যানেজার), এস.এম (স্টেশন ম্যানেজার) দের নিয়ে বৈঠক করব। চব্বিশ ঘন্টা আমরা সজাগ থাকব।”

বিদ্যুৎ পরিষেবা অব্যাহত রাখতে তৎপর বিদ্যুৎ দপ্তর :

তবে, শৈবাল বাবু এও জানিয়েছেন, যদি গুলাবের কারণে পশ্চিম মেদিনীপুর জেলায় ঝড় আছড়ে পড়ে বা বড়সড় দুর্যোগ দেখা দেয়, তবে সাময়িক সময়ের জন্য বিদ্যুৎ পরিষেবা বন্ধ রাখা হতে পারে নিরাপত্তার কারণে। তিনি জানিয়েছেন, জেলা প্রশাসন থেকে শুরু করে ব্লক প্রশাসন প্রতি মুহূর্তে তৎপর থাকবে। প্রতিটি ব্লকের বিডিও, পঞ্চায়েত সমিতির সদস্য সকলকেই সজাগ থাকার আবেদন জানানো হয়েছে বলে জেলার বিদ্যুৎ কর্মাধ্যক্ষ জানিয়েছেন। এদিকে, জেলার বিভিন্ন বন্যা কবলিত এলাকাগুলিতেও বিদ্যুৎ পরিষেবা চালু করে দেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন। তবে, কোথাও যদি সমস্যা থাকে, তা তাঁর দপ্তরে বা স্থানীয় প্রশাসন বা বিদ্যুৎ দপ্তরে জানালেই ব্যবস্থা নেওয়া হবে বলে শৈবাল বাবু জানিয়েছেন।

শৈবাল গিরি (বিদ্যুৎ কর্মাধ্যক্ষ) :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago